খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নেপাল পুলিশের গুলিতে নিহত ভারতীয় কৃষক,সীমান্তে উত্তেজনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৯:১৪ অপরাহ্ণ
নেপাল পুলিশের গুলিতে নিহত ভারতীয় কৃষক,সীমান্তে উত্তেজনা

বিহার সীমান্তে নেপালী পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া একজনকে ধরে নিয়ে গেছে সীমান্তে থাকা নেপালী পুলিশ।

শুক্রবার বিহারের সিতামারি জেলার সীমান্তে এ ঘটনা ঘটেছে। নিহত ভারতীয়ের নাম বিকাশ কুমার রায় (২৫)। আহতরা হলেন, উমেশ রাম ও উদয় ঠাকুর। এছাড়া নেপালী পুলিশের হাতে আটক ব্যক্তির নাম লগন রায়।

স্থানীয়রা জানায়, নেপালের লালবান্দি-জানকি নগর সীমান্তের কাছে কৃষি ক্ষেতে কাজ করার সময় নিজেদের মধ্যে সংঘর্ষের পর নেপালী পুলিশ বাহিনী গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বিকাশ কুমার রায় নিহত হন।

সিতামারি পুলিশ সুপার অনিল কুমার জানান, গুলিতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিহার সেক্টরের পুলিশের মহাপরিদর্শক সীমা বাল সঞ্চয় কুমার বলেন, এই ঘটনা স্থানীয় ও নেপালী পুলিশের মধ্যে হয়েছে। এতে নেপালী পুলিশের হাতে একজন ভারতীয় নিহত হয়েছেন ও অপর দুইজন আহত হয়েছেন। তবে এসএসবি এই ঘটনায় জড়িত ছিল না।

খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন ও এসএসবির কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

নিহতের বাবা নাগেশ্বর রায় স্থানীয় সংবাদকর্মীদের বলেন, নেপালের নারায়ণপুরে তার ছেলে কৃষি জমিতে কাজ করতেন। নেপালের সঙ্গে ভারতের এক হাজার ৮৫০ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে। এসব সীমান্ত পথে ভারতীয় নাগরিকরা নেপালে জীবিকা ও তাদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে যাতায়াত করে থাকে।

বিহারের বেশিরভাগ সীমান্তবর্তী জেলার বসিন্দারা নেপালের সীমান্ত এলাকায় বিয়ে করে থাকেন। করোনা মহামারীর কারণে নেপাল আন্তর্জাতিক সীমান্ত ২২ মার্চ থেকে বন্ধ করে দিয়েছে।

এদিকে এনডিটিভি জানিয়েছে, সীমান্তে উত্তেজনার কারণেই নেপালী সীমান্তরক্ষী বাহিনী গুলি চালিয়ে এক ভারতীয় তরুণকে হত্যা করেছে। এতে আরও দুইজন আহত হয়েছেন। তাছাড়া ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে।

খবরে বলা হচ্ছে, নেপাল নতুন রাজনৈতিক মানচিত্রে লিপুলেখ, কালাপনি ও লিমপিয়াদুরা অর্ন্তভুক্ত করার পরেই এ হামলার ঘটনা ঘটিয়েছে।

বিহারের পুলিশ পরিদর্শক সীমা বাল সঞ্চয় কুমারের বরাতে বলা হয়েছে, সকাল পৌনে ৯টার দিকে ঘটনাটি নেপালের অভ্যন্তরে হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পাশে স্থানীয় কমান্ডাররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বলা হচ্ছে, এ ঘটানাটি উভয় দেশের সীমান্ত নো ম্যান ল্যান্ড থেকে ৭৫ মিটার দূরে নেপালী ভূখণ্ডে ঘটেছে।

পুলিশের স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, এ ঘটনায় দুই দেশের মধ্যে শনিবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…