খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মৃতদেহ দাফন ও সৎকার কাজে জড়িত দুই সংগঠনকে পায়েল ফাউন্ডেশনের পিপিই প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ১২:২৯ পূর্বাহ্ণ
মৃতদেহ দাফন ও সৎকার কাজে জড়িত দুই সংগঠনকে পায়েল ফাউন্ডেশনের পিপিই প্রদান

করোনা দুর্যোগের শুরু থেকে করোনায় মৃত্যুবরণ করা মানুষের মৃতদেহ দাফন ও সৎকারের কাজে নিয়োজিত আছে চট্টগ্রামের ‘এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প’ এবং ‘করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ’ নামক দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ দুটি সংগঠনকে পায়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চাশটি পিপিই উপহার হিসেবে দেয়া হয়েছে।

করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। সেই সব মরদেহের লাশ দাফন কিংবা সৎকারে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবকরা। আর সেই সব স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই দিয়ে এগিয়ে এসেছে পায়েল ফাউন্ডেশন।

কাজীর দেউড়ী এস আলম টাওয়ারের নিচে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রবিবার বিকালে এ সুরক্ষা সামগ্রী দুই সংগঠনকে প্রদান করা হয়।

পায়েল ফাউন্ডেশনের এর পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়্যারম্যান ফাহাদ চৌধুরী দীপু।

এসময় চট্টগ্রামের এস আই পি এফ মুর্দাসেবা প্রকল্প এবং করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ নামে দুটি সংগঠনের মাঝে উন্নতমানের পিপিই উপহার হিসেবে তুলে দেয়া হয়।

এস আই পি এফ মুর্দাসেবা সংগঠনের পরিচালক মোহাম্মদ শাহজাহান ও করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘের আহবায়ক সুমন পাল উপস্থিত থেকে সুরক্ষা সামগ্রী গ্রহন করেন। দুটি সংগঠনকেই পঁচিশটি করে পিপিই দেয়া হয়েছে।

করোনা মহামারি শুরু হত্তয়ার পর থেকে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে এস আই পি এফ ও করোনা মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘ। নিজেদের আক্রান্ত হত্তয়ার বিষয়টি উপেক্ষা করে নিরলস ভাবে কাজ করে চলেছে এই দুটি সংগঠন।মারা যাওয়ার খবর শোনার সাথে সাথেই মৃতদেহ দাফন কিংবা সৎকারেরর কাজে ছুটে যায় স্বেচ্ছাসেবকরা। যেখানে করোনা আক্রান্তে মারা যাত্তয়াদের মৃতদেহ স্পর্শ করছে না আত্মীয়স্বজন। সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতাে অনন্য নজির স্থাপন করছে সংগঠর দুটি।

এই সময় পায়েল ফাউন্ডেশনের চেয়্যারম্যান ফাহাদ চৌধুরী দীপু বলেন, করোনা শুরু হত্তয়ার পর থেকে পায়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সাহায্য, সহযোগিতা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যারা জীবনের ঝুঁকি নিয়ে মৃতদেহ দাফন কিংবা সৎকারের কাজ করছেন তাদের সাহায্যে এগিয়ে আসা হয়েছে। সেই জন্য দুই সংগঠনকে পঁচিশটি করে পঞ্চাশটি পিপিই দেয়া হয়েছে। ভবিষ্যতে যে কোন মানবিক কাজে এগিয়ে আসার অঙ্গীকার করে পায়েল ফাউন্ডেশন।

এসময় দীপ্ত টিভির ব্যুরো চীফ লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোহাম্মদ মহহরম হোসাইন, সময় টেলিভিশনের সিনিয়র রির্পোটা পার্থ প্রতীম বিশ্বাস, প্রথম আলোর চিত্র সাংবাদিক জুয়েল শীল ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…