যবিপ্রবি ল্যাবে যশোর-১২,ঝিনাইদহের-৪ ও নড়াইলের-৩ নমুনা পজেটিভ
যশোর প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে আজ (১৬ জুন) ২৩টি পজেটিভ ফল দিয়েছে,নেগেটিভ এসেছে ১৭৪টি।
বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারে সোমবার যশোরসহ মোট ৫ টি জেলার নমুনা পরীক্ষা করা হয়। অন্য জেলাগুলো হলো নড়াইল,ঝিনাইদহ, বাগেরহাট ও সাতক্ষীরা।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য (ড. তানভীর ইসলাম) জানিয়েছেন, এই দিন যশোরে ৫৩ টি নমুনা পরীক্ষা করে ১২টির ফল পজেটিভ এসেছে। আর ঝিনাইদহের ২৯টির মধ্যে ৪টি, নড়াইলের ১৩টির মধ্যে ৩টি, বাগেরহাটের ৯১টির মধ্যে ৪টি পজেটিভ ফল এসেছে।
এই দিন সাতক্ষীরার ১১ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানানো হয় (যবিপ্রবি) ল্যাব থেকে।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়


আপনার মতামত লিখুন