খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে বাংলাদেশি স্বেচ্ছাসেবক টিম প্রধান মামুনের করোনা জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ
আমিরাতে বাংলাদেশি স্বেচ্ছাসেবক টিম প্রধান মামুনের করোনা জয়

আরব আমিরাত প্রতিনিধি:করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আমিরাতের দুবাই প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছাসেবক টিমের প্রধান মামুনুর রশীদ মামুন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় দুবাইস্থ ইন্টারন্যাশনাল মর্ডান হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।

মামুনুর রশীদ ১৫ দিন পূর্বে করোনার উপসর্গ নিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হোন। হাসপাতালে করোনা টেস্ট করলে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবন সেখানে তাকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা প্রদান করা হয়।

গত ১৪ ও ১৬ জুন দুটি টেস্টে নেগেটিভ আসলে তিনি হাসপাতাল ছাড়েন। হাসপাতাল ছাড়লেও কর্তৃপক্ষ তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে রেখেছে।

গত এপ্রিল-মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের নাইফ এলাকা কে দুবাই সরকার কর্তৃক ‘রেড জোন এলাকা” বলে ঘোষনা করে লকডাউন করে দেয়।

সবাই যখন আত্মরক্ষায় লকডাউনে ঘরমুখি; তখন তিনি দুবাই প্রশাসনের স্বাস্থ্য অধিদপ্তর এর সাথে লকডাউন এলাকায় বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্যসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ‘বাংলা এক্সপ্রেস টিম’ নামের ১৯ সদস্যের একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে প্রবাসীদের সেবায় ঝাপিয়ে পড়েন।

দেশীয় প্রবাসীদের জন্য খাবার ও পানীয় সরবরাহে দিনরাত একাকার করেছেন তার টিম নিয়ে এ সাংবাদিক ও ‘বাংলা এক্সপ্রেস টিম’ স্বেচ্ছাসেবক টিম প্রধান।

উক্ত এলাকায় লকডাউন শেষ হলেও থেমে থাকেননি তিনি। বাংলাদেশী প্রবাসীদের কেউ করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে পৌঁছানো, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর শিডিউল করে দেয়া এবং বাংলা এক্সপ্রেস এর পক্ষ থেকে প্রতিদিন ত্রাণ ব্যাগ সহযোগিতার কাজ তিনি তার টিম নিয়ে আক্রান্ত হবার পূর্বক্ষণ পর্যন্ত চালিয়ে গেছেন। অবশেষে নিজেই আক্রান্ত হলেন তিনি।

এর আগে স্বেচ্ছাসেবক টিমের অন্যতম সদস্য কাজী ইসমাইল ও আরেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে কর্মে যোগ দিয়েছেন তারা।

২৪ ঘণ্টা/এম আর/মানিক

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…