খুঁজুন
, ,

করোনাকালে চসিক আইসোলেশন সেন্টারটি একটি আশাজাগানিয়া উদ্যোগ:মেয়র নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 20 June, 2020, 5:45 pm
করোনাকালে চসিক আইসোলেশন সেন্টারটি একটি আশাজাগানিয়া উদ্যোগ:মেয়র নাছির

আগ্রাবাদ এক্সেস রোডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়ন ও ব্যবস্থাপনায় করোনা আক্রান্তদের জন্য প্রতিষ্ঠিত ২৫০ শয্যা বিশিষ্ট সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারে রোগী ভর্তির মাধ্যমে আগামীকাল রোববার থেকে এর কার্যক্রম শুরু হচ্ছে।

এই সেন্টারে ডা. সুশান্ত বড়ুয়াকে পরিচালকের দায়িত্ব দিয়ে চসিক স্বাস্থ্য বিভাগের ১৬ জন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, ল্যাব টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও আয়াসহ ৬০জন লোকবল নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে তাদেরকে করোনা স্বাস্থ্য সেবা প্রদান সম্পর্কিত তিন দিন ব্যাপী এক কর্মশালায় বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।

এ হাসপাতালটিতে বর্তমানে প্রাথমিকভাবে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার ও এর উপকরণ সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও হাইফ্লো ন্যাসাল ক্যানুলা সংগ্রহ করার পরিকল্পনাও রয়েছে।

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার অতিক্রম করেছে। এর বিপরীতে চট্টগ্রাম মহানগরীতে করোনা চিকিৎসা দেয়া হয় এমন ৮টি স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশন শয্যা আছে ৬৬৮টি। সংগত কারণেই আক্রান্তের তুলনায় চিকিৎসার সেবার পরিধি খুবই অপ্রতুল। এই প্রেক্ষিত বিবেচনায় সময় উপযোগী পদক্ষেপ হিসেবে কোভিড রোগীদের সেবা প্রাপ্তি সহজলভ্য করতে ও আইসোলেশন সংকট দুরীকরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন আগ্রাবাদ এক্সেস রোডে সিটি কনভেনশন হল কমিউনিটি সেন্টারকে কোভিড আইসোলেশন সেন্টারে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেন।

গত ১ জুন চসিকের স্বাস্থ্য বিভাগের সভায় আইসোলেশন সেন্টারটি গড়ে তোলার জন্য তিনি চূড়ান্ত অনুমোদন দেন। গত ৪ জুন কনভেনশন হলটির মালিক কর্তৃপক্ষ এ হলটিকে চসিকের কাছে হস্তান্তর করেন।

দ্রুতগতিতে অবকাঠামোগত নির্মাণ, ঔষুধপত্র ও চিকিৎসার সরঞ্জাম সংযোজন, চিকিৎসকসহ জনবল নিয়োগের প্রক্রিয়া দ্রুতগতিতে সমাপ্তির পর গত ১৩ জুন বিকেলে এ কোভিড আইসোলেশন সেন্টারটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী এমপি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কোভিড আইসোলেশন সেন্টারটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, করোনাকালে অবনতিশীল পরিস্থিতির মোকাবেলায় সিটি হল কোভিড আইসোলেশন সেন্টারটি চট্টগ্রাম নগরবাসীর জন্য একটি আশাজাগানিয়া উদ্যোগ এবং তারা স্বস্থি ও সাহস সঞ্চয় করে বেঁচে থাকতে প্রাণিত হবে। তিনি আরো বলেন, সদ্যপ্রতিষ্ঠিত এই আইসোলেশন সেন্টারে প্রায় ৭০ লক্ষ জনঅধ্যুষিত নগরীর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে। এ সেন্টারটিতে নগরীর বাইরেরও করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে পারবে এবং নন-কোভিড রোগীরাও তাৎক্ষণিক সেবা নেয়ার পর তাদের রোগ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে স্থান্তরিত করা হবে।

তিনি আরো জানান যে, এ সেন্টারে প্রথমত কোভিড-১৯ আক্রান্ত মৃদু ও মাঝারি পর্যায়ে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার পর কোন রোগীর অবস্থা গুরুতর হলে তাকে নিজস্ব এ্যাম্বুলেন্স করে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

মেয়র আরো উল্লেখ করেন যে, এছাড়াও এ সেন্টারটিতে ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় ঔষুধপত্র প্রদান করা হবে।

তিনি বলেন, এ সেন্টার থেকে কোন রোগীই যাতে বিনা চিকিৎসায় ফিরে না যায়। এই কোভিড আইসোলেশন সেন্টারে আগত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ডাক্তার ও নার্সদের দায়িত্বের প্রতি সচেতন থাকার আহ্বান জানান মেয়র।

লকডাউনের ৪র্থ দিনে উত্তর কাট্টলী পরিদর্শনকালে সিটি মেয়র
আরোপিত নিষেধাজ্ঞা, স্বাস্থ্যবিধি, সরকারি ও চসিকের নির্দেশনা মেনে চলুন

নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউনের চতুর্থ দিনে আজ শনিবার সকালে সরেজমিনে এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

তিনি সকলকে লকডাউন চলকালীন সময়ে আরোপিত নিষেধাজ্ঞা এবং পরবর্তী স্বাভাবিক জীবন যাপনে স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

মেয়র বলেন, লকডাউন চলাকালীন সময়ে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান চালু রেখে শ্রমিকদের বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য বাধ্য করা হচ্ছে । এতে করে শ্রমিকরা কাজে যোগদান করতে বাধ্য হচ্ছে । তবে খেটে খাওয়া মানুষের জীবিকার বিষয়টিও আমরা ভাবছি এবং জীবন এবং জীবিকার সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছে ও আখাংকার প্রতিফলন ঘটিয়ে প্রত্যেকের স্বাভাবিক জীবন নিশ্চিত করার জন্যই বাস্তব পরিস্থিতিকে অবশ্যই মোকাবেলা করতে হবে।

সিটি মেয়র শিল্প মালিকদের লকডাউনের সময় শিল্প বন্ধ রাখার আহ্বান জানান।

মেয়র বলেন, উত্তর কাট্টলী ওয়ার্ড এলাকার ছয় হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লকডাউনের প্রথম দিনই দুই হাজার পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পাঠানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু গত দুই দিনে প্রায় সাড়ে চারশ পরিবারকে এই সহায়তা বিতরণ করেন। এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রসঙ্গে বলেন, গত ১৮ জুন আইইডিসিআরের পক্ষ থেকে দুই জন চিকিৎসককে পাঠানো হয়েছে লকডাউন এলাকার স্বেচ্ছাসেবকদেরকে প্রশিক্ষণ প্রদানের জন্য। আগামীকাল রবিবার থেকে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু হবে। এক ওয়ার্ডের ২০ জন করে তিন ওয়ার্ডের মোট ৬০ জন স্বেচ্ছাসেবককে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। আক্রান্ত ব্যক্তিদের কনটাক্ট ট্রেসিং করা, নমুনা সংগ্রহকারীদেরকে সহায়তা করা, লকডাউন শতভাগ বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধকরণসহ নানামুখী কাজ করবে এই স্বেচ্ছাসেবক দল। তবে সংগৃহীত নমুনার যাতে নিয়মিত পরীক্ষা কার্যক্রম গতিশীল হয় সে ব্যাপারে স্বাস্থ্য দপ্তরকে আরো দায়িত্বশীল হতে হবে। দিনের পরীক্ষার ফলাফল দিনে প্রকাশে সংশ্লিষ্টদেরকে সক্রিয় হতে হবে। এই লকডাউন এলাকার জন্য ২৫০ জন স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। তারা লকডাউন চলাকালীন সময়ে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী কাচাঁবাজার, ঔষুধপত্র ও প্রয়োজনীয় দৈনন্দিন উপকরণ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।

এ ছাড়াও কোন বাসায় অসুস্থ রোগী থাকলে তাদের চিকিৎসা সহায়তার জন্য খোজখবর নিচ্ছেন। গুরুতর রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য সার্বক্ষণিকভাবে এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

সিটি মেয়র স্বস্থি প্রকাশ করে বলেন যে, জোন ভিত্তিক লকডাউন ঘোষণা হওয়ার আগ পর্যন্ত এ ওয়ার্ডে করোনা আক্রান্ত সংখ্যা ছিল ১৪৫ জন এবং মৃত্যু হয়েছিল ৭ জনের। লকডাউন কার্যকর হওয়ার অদ্যাবধি নতুন করে কেউ আক্রান্ত হয়নি এবং মৃত্যুবরণও করেনি।

এসময় কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু,সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, মেয়রের একান্ত সহকারী রায়হান ইউসুফ, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল চৌধুরী, পাহাড়তলী থানার এসি আরিফুল ইসলাম সহ এলাকায় দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন মেয়র
করোনা ভাইরাস সাম্যবাদী বিধায় কাউকে ছাড় দেয় না-মেয়র
চট্টগ্রাম -২০ জুন-২০২০ খ্রি.
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, লকডাউন সময়ে আরোপিত সকল নিষেধাজ্ঞা বিশ্বস্বাস্থ্য সংস্থা ও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যাতে কোন ভাবেই লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন,আইনশৃংখলা বাহিনী ও চসিক সর্বাত্মক সতর্কতা ও প্রস্তুতি নিয়ে সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে। দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষের মাঝে সামাজিক দূরত্ব রক্ষা ও স্বাস্থ্যবিধি না মানার বেপরোয়া মানসিকতা পরিস্থিতিকে দ্রুত অবনতিশীল করে তোলে। তিনি বলেন, আমাদের দৈনিন্দন জীবন যাপন ও আচার আচরণের উপর নির্ভর করে করোনা ঝুঁকি কতটা নিরাময় করা যায়। এ ঝুঁকি মোকাবেলায় যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে তা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাস সাম্যবাদী। এই ভাইরাস ধনী-গরীব, ছোট-বড় ভেদাভেদ করে না। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন।
রিয়াজউদ্দিন বাজার কর্মচারী সমিতি ও চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশন: রিয়াজউদ্দিন বাজার কর্মচারী সমিতি ও চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের ২শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চসিক সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর, বাচ্চু মিয়া, জসিম উদ্দিন, জহির উদ্দিন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিআইপি টাওয়ার শপিংমল মালিক ও কর্মচারী পরিষদ: নগরীর ভিআইপি টাওয়ারে দোকান মালিক ও কর্মচারীর ৫শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চসিক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, পরিষদের সহ সভাপতি মো. কামাল উদ্দিন, প্রবীর কুমার চৌধুরী, মো. জালাল হোসেন, টিপু সুলতান, মিটু মল্লিক, মো. সিরাজ, মো. কুতুব উদ্দিন চৌধুরী, আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে সিটি মেয়রের শোক: বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এক শোকবার্তায় মেয়র বলেন, সাংবাদিকতার পাশাপাশি আমাদের মহান ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে কামাল লোহানী বিপুল অবদান রেখেছেন। তিনি ছিলেন স্বাধীন বাংলার বিপ্লবী বেতার কেন্দ্রের শব্দ সৈনিক।সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি । মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।