খুঁজুন
, ,

খাগড়াছড়ির উন্নয়ন কাজে সাধারণ ঠিকাদারদের বঞ্চিত করার অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2020, 11:29 am
খাগড়াছড়ির উন্নয়ন কাজে সাধারণ ঠিকাদারদের বঞ্চিত করার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার উন্নয়ন কাজে সাধারণ ঠিকাদারদের কৌশলে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজন নির্বাহী প্রকৌশলী ও প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরদ্ধে।

সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর খাগড়াছড়ি প্রকৌশল শাখার প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির ইস্টিমেট কস্ট আইডি নং ৪৫৭৩০৫-এ ২৩,৪০,২৮,০৩৮ (তেইশ কোটি চল্লিশ
লক্ষ আটাশ হাজার আটত্রিশ) টাকা, আইডি নং ৪৫৭৩০৫-এ প্রায় ১৮,৭৬,৪৬,২৮৭.০০ (আঠার কোটি ছিয়াত্তর লক্ষ ছেচল্লিশ হাজার
দুইশত সাতাশি) টাকা বরাদ্দ রয়েছে।

খাগড়াছড়ি উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি মংক্যচিং মারমা এবং সা: সম্পাদক মিল্টন চাকমা অভিযোগ করেছেন, এই দুটি প্যাকেজকে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে এলটিএম পদ্ধতিতে (৫% উর্ধ্বে/নিম্নে) প্রতি প্যাকেজ ১-৩ (কোটি) টাকার মধ্যে টেন্ডার আহ্বান করলে জেলার সব সাধারণ ঠিকাদাররা অংশ নিতে পারতো। কিন্তু বিশেষ কয়েকজন প্রভাবশালী ঠিকাদারকে সুযোগ করে দেয়ার লক্ষে পুরো জেলার উন্নয়ন কাজ একই প্যাকেজে ঢুকিয়ে দিয়েছেন।

খাগড়াছড়ির পেশাদার সাধারণ ঠিকাদাররা এই দুটি প্যাকেজকে ভেঙ্গে ছোট ছোট স্কিম করে পুন:দরপত্র আহ্বান করার দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন।

ঠিকাদাররা আরো অভিযোগ করেছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখা লোক দেখানো কয়েকটি উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করলেও অধিকাংশ কাজই গোপন বিজ্ঞাপনে চলে যাচ্ছে। এছাড়া প্রকৌশল শাখার বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমেও সাধারণ ঠিকাদারদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদকে উন্নয়ন কাজের দরপত্র আহ্বানের ক্ষেত্রে তিন কোটি টাকা পর্যন্ত এলটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা নির্দেশনা দেয়া থাকলেও প্রতিষ্ঠানগুলো খোদ মন্ত্রণালয়ের এই নির্দেশনা লঙ্ঘন করে চলেছেন।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।