খুঁজুন
, ,

সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2020, 3:13 pm
সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তানিয়া আক্তার (১৫), সে স্থানীয় ভাটেরখীল এলাকার মোঃ আব্দুল খালেকের কন্যা।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এই ঘটনা ঘটে।

জানা যায়, ঘরের সিলিং এর সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, সকালে মেয়েটির মা এবং বাবা উভয় তাদের বাড়ির পাশে একটি জমিতে চাষাবাদে করার কাজে কর্মরত ছিলেন। হঠাৎ কেন কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা আমরা এখনো জানিনা কিন্তু মেয়েটি ভারসাম্যহীন ছিল।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আমরা যতটুকু শুনেছি মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। কি কারনে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

নান্দনিক চট্টগ্রাম বাস্তবায়নে স্বাস্থ্য পরিচালক দপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 July, 2026, 4:30 pm
নান্দনিক চট্টগ্রাম বাস্তবায়নে স্বাস্থ্য পরিচালক দপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ বাস্তবায়নে নগরীর সিনেমা প্যালেস সংলগ্ন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের উদ্যোগে আজ ২৫ জুলাই শনিবার সকালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনোয়ার হোসেন, সহকারী পরিচালক (ডেন্টাল) ডা. এএসএম ইমতিয়াজ হোসাইনের নেতৃত্বে ও উপস্থিতিতে বিল্ডিংয়ের ছাদ, আঙ্গিনা, নালা-নর্দমা ও বাগান পরিস্কার করা হয়| স্বাস্থ্য পরিচালক দপ্তরের সকল কর্মকর্তা ম-কর্মচারীগণ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য পরিচালক দপ্তরের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই। এডিস মশার বংশ বিস্তার রোধ করার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব| এয়ার কন্ডিশনার, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ড্রাম, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ও পরিস্কার পানিতে এডিস মশা ডিম পারে। হাসপাতাল, ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। জীবন বাঁচানোর জন্য যেকোন উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু সংক্রমণ ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 July, 2026, 4:15 pm
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রের মধ্যে তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

এর আগে কেন্দ্রের সঙ্গে টানা তৃতীয় দফা আলোচনার আগেই নিজেদের অবস্থান জানিয়ে সিজেপি বলেছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা হবে না।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা শনিবার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে, তাহলে আলোচনার কোনো অর্থ হয় না।

আশুতোষ আরও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপস চলবে না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নেতিবাচক জবাব এলে আলোচনার আর কোনো অর্থ থাকে না।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিজেপি জানিয়েছে, তারা এখনও তাদের দাবিতে অনড় রয়েছে।

প্ল্যাটফর্মটি তিনটি দাবি জানিয়েছে। এগুলো হলো, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় কেন্দ্র বিক্ষোভকারীদের দুটি প্রধান দাবিতে নীতিগতভাবে একমত হয়েছে। এগুলো হলো, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান। তবে ওই বৈঠকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো বার্তা দেওয়া হয়নি।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 July, 2026, 3:43 pm
বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধন করছেন বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

আজ ২৫ জুলাই শনিবার সকালে কোর্ট হিলস্থ অফিস প্রাঙ্গন এলাকা থেকে তিনি ঝাড়ু হাতে নিয়ে ময়লা পরিস্কারের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান, পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোছাম্মৎ রাশেদা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচীতে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ রোগ প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ জনগণের সচেতনতা সৃষ্টি ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি| আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে| কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ জমে থাকা পানিতেই এডিস মশা বংশবিস্তার করে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ| এ ধরনের কর্মসূচি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে| তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।