চট্টগ্রাম সুহৃদ মানবাতাবাদী পরিবারটির সকল সদস্যই করোনা আক্রান্ত
এ্যাড.আনোয়ারুল কবির ও অধ্যাপক হান্নানা বেগম
অ্যাডভোকেট আনোয়ারুল কবির, স্ত্রী অধ্যাপক হান্নানা বেগম ও মেয়ে সোনিয়া করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় বাড্ডাস্থ এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন।
২০০৭ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রীতিলতার স্মৃতি বিজড়িত নগরীর ঐতিহ্যবাহী অর্পণাচরণ স্কুল ভেঙে মার্কেট করা শুরু করে। বিপ্লবী বিনোদ বিহারীকে দিয়ে অনসনের আয়োজন করি। কিন্তু চসিক থামছেনা। নিরুপায় হয়ে এই স্কুল থেকে পাশ করা প্রতিষ্ঠিত ছাত্রীর খোঁজ নিতে গিয়ে প্রফেসর হান্নানা বেগমের সংবাদ পেলাম। তিনি অর্পনা চরণ স্কুলের কৃতি ছাত্রী। তখন তিনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রধান।
উনাকে ফোন করতেই বললেন নিজের স্কুল রক্ষায় সম্ভাব্য সব করবেন। তখন তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন ড. হোসেন জিল্লুর রহমান। উনাকে হান্নানা বেগম ও আমি বিষয়টি অবহিত করতেই ছুটে আসলেন স্কুলে। তখন চসিক স্কুলের একটা ভবনের কিছু অংশ ভেঙে ফেলেছে। ড. জিল্লুর রহমান স্কুল ভাঙা বন্ধ করে নতুন স্কুল ভবন দিয়ে গেলেন। খুব দ্রুত স্কুলের উত্তর পাশের বড় ভবনটি নির্মিত হয়।
এডভোকেট আনোয়ারুল কবির বার কাউন্সিল মেম্বার। বিরোধী দলে থাকাকালীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের মামলার উকিল তিনি। দীর্ঘদিন চট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পলের প্রিন্সিপাল ছিলেন। কখনও কোন গরীবের মামলার কথা বললে ফি নিতেন না।
এই পরিবারের পক্ষে প্রিয় সন্দ্বীপবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন-অ্যাডভোকেট আনোয়ারুল কবির মহোদয়ের ভাগ্নে মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বাবলু।
অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবির মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি, চট্টগ্রাম জেলার সাবেক জিপি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য, বঙ্গবন্ধু ল’ ট্যাম্পল’র অধ্যক্ষ ও সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করেন।
উনার স্ত্রী অধ্যাপক হান্নানা বেগম সরকারি কলেজে অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২৪ ঘণ্টা/এম আর/এ আর


আপনার মতামত লিখুন