সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৬:১৯ সন্ধ্যা
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

সীতাকুণ্ড প্রতিনিধি:“মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছে, সেই সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নির্দেশনায় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পৌরসদরের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় ও ছাত্রলীগের কর্মীদের কাছে গাছের চারা বিতরন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান মেজবা, আমজাদ হোসেন বাবলু, মিজানুর রহমান জীবন, মহিউদ্দিন আহমেদ, ছাত্রলীগ নেতা অপু, জ্যোর্তিময় রূপন, জুলকার, তোষার, সম্রাট, নিশান, প্রমিত, জাফর, শৈশব, সৌরভ, তন্ময়, আতিক প্রমুখ।

২৪ঘণ্টা /এন আর /দুলু

Feb2
Feb2