খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মডেল মসজিদের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে কুমিরায় ছাত্রলীগের মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২০, ৬:১২ অপরাহ্ণ
মডেল মসজিদের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে কুমিরায় ছাত্রলীগের মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ৭নং কুমিরা ইউনিয়ন ছাত্রলীগ।

আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার ছোট কুমিরাস্থ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ মডেল মসজিদ। মসজিদের উদ্বোধন ফলককে ভেঙে দেওয়া দুষ্কৃতিকারীদের পরিকল্পিত কাজ। সরকারের ভাবমুর্ত্তি ক্ষুর্ণ করতে একদল দুষ্কৃতিকারী রাতের আঁধারে মডেল মসজিদের উদ্বোধন ফলক ভেঙ্গে দিয়ে প্রমাণ করেছে তারা সরকারের উন্নয়নের বিরোধী। এভাবে ফলক ভেঙে এমপি দিদারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্ত করা যাবে না। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনায় নির্দেশ দাতা ও জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত চিহিৃত পূর্বক গ্রেপ্তারের দাবীতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টিপু’র সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক আলী আজগর তানশেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের ১ম যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান মেজবা, শাহরিয়ার হামিদ, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছালে নজরুল রনি,যুগ্ম সম্পাদক জাবেদ,যুগ্ম সম্পাদক টিকলু, সাংগঠনিক সম্পাদক, ফাহিম, সাংগঠনিক সম্পাদক রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হুদা সুমন ইউনিয়ন ছাত্রলীগ নেতা অপু,ইয়ার মাহমুদ, নিপুন, সাইদুল, মারুফ, হাসান, সিনাত, জাহেদ, সুজন, সাইমুন প্রমুখ।

উল্লেখ যে, গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম।

এর দুইদিন পর দুষ্কৃতিকারীরা মসজিদের ফলকে এমপি দিদারের নাম থাকায় রাতের আঁধারে তা ভেঙে গুড়িয়ে দেয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…