সীতাকুণ্ডের নবাগত ওসি ও কুমিরা হাইওয়ে ফাঁড়ির নবাগত ইনচার্জের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড মডেল থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ এবং কুমিরা হাইওয়ের পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ মোঃ ফারুক হোসেনের সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের নবনির্মিত ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সীতাকুণ্ড উপজেলা একটি সুনামধন্য উপজেলা, এ উপজেলার একদিকে পাহাড় আরেকদিকে সাগর। মাঝে মহাসড়ক। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন রয়েছে তেমনি রয়েছে ব্যাপক শিল্প কারখানা। গুরুত্বপূর্ণ এই থানায় কাজ করতে সাংবাদিকদের সবচে বেশী সহযোগীতা প্রয়োজন।
প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
বক্তব্য রাখেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ ফারুক হোসেন, মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. হেদায়েত, সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রফিকুল ইসলাম, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
২৪ ঘণ্টা/দুলু


আপনার মতামত লিখুন