সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২০, ১০:১৯ রাত
সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে আনিস (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (১২ জুলাই) রাত আটটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের
মাদামবিবির হাটস্থ চেয়ারম্যান ঘাটা এলাকায় হাজী জাহাঙ্গীর এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আনিস কুমিল্লার আমির হোসেনের পুত্র। তারা দীর্ঘদিন ঐ এলাকায় ভাড়া বাসায় বাস করতো।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লায় চলে যায়।

জানাযায়, মা-বাবার সাথে অভিমান করে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আনিস আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবিএ হাসপাতলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। এদিকে খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন নবী ঘটনাস্থলে গেলে ওখানে কাউকে পাওয়া যায়নি।

এব্যাপারে তিনি বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি,পরিবারেরর লোকজন তড়িঘড়ি করে লাশ গ্রামের বাড়ি কুমিল্লাতে নিয়ে যায়। স্থানীয়রা বলেছেন ছেলেটি আত্মহত্যা করেছে। আনিসের বড় ভাই ফোনে বলেছে তার ভাই হার্টএ্যাটাকে মারা গেছে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Feb2
Feb2