খুঁজুন
, ,

ভাটিয়ারীতে মসজিদের খতিবকে নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 July, 2020, 5:54 pm
ভাটিয়ারীতে মসজিদের খতিবকে নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মসজিদের খতিবের বিরুদ্ধে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে মসজিদ থেকে অব্যাহতি দেওয়ার দাবীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভাটিয়ারী নাসির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদে একটি পক্ষের সহযোগিতায় জোরপূর্বক ইমামতি করে আসছেন খতিব লিয়াকত আলী নোমানী।

বিগত ৫ বছর ধরে উক্ত খতিবকে অব্যাহতি দেওয়ায় জন্য মসজিদ কমিটিকে মুসল্লিরা দাবী জানিয়ে আসছেন। কিন্তু মসজিদ কমিটির মামুন উদ্দিন টিটু ও পারভেজ উদ্দিন সান্টু খতিবকে সরাতে নারাজ, তারা এলাকার মুসল্লিদেরকে বলেছে অন্য জায়গায় গিয়ে নামাজ পড়তে।

আজ সোমবার মুসল্লিরা পাশে আলাদা আরেকটি মসজিদ নির্মাণ করার উদ্যেগ নিলে টিটু ও সান্টু পক্ষের লোকজন বাধাঁ দিলে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা ঘটনাস্থলে হাজির হন। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করে প্রশাসন।

এব্যাপারে নতুন মসজিদ নির্মাণ কমিটির সভাপতি নাসিম উদ্দিন বলেন, খতিব লিয়াকত আলী নোমানী জুম্মার নামাজে সব সময় অনৈতিক কথা বার্তা বলে আসছে। দীর্ঘদিন পর্যন্ত মুসল্লিরা তাকে অব্যাহতি দেওয়ার জন্য মসজিদ কমিটিকে দাবী জানিয়ে আসলেও কমিটির সান্টু ও টিটু বিতর্কিত এই খতিবকে বিদায় না করে মসজিদে মুসল্লিদেরকে মসজিদে আসতে নিষেধ করে। এরপর থেকে আমরা অনেক দিন পর্যন্ত অন্য এলাকায় গিয়ে নামাজ পড়ছি। আজ সকালে পাশের জায়গাতে অস্থায়ী আরেকটি মসজিদ নির্মাণ করতে গেলে তারা বহিরাগত লোকজন এবং পুলিশ এনে আমাদের উপর হামলা করে।

এব্যাপারে জানতে চাইলে উজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, ভাটিয়ারী নাসির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদে খতিবকে ঘিরে দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একপক্ষ আরেকটি অস্থায়ী মসজিদ নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে নিয়ে উপজেলায় বৈঠকে সমাধান করা হবে।

এদিকে জোরপূর্বক ইমামতি করার প্রতিবাদে এলাকায় বেশিরভাগ মুসল্লি অন্যত্র নামাজ আদায় করছেন। এ নিয়ে দিন দিন পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে উঠায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। খতিব লিয়াকত আলী নোমানী জোরপূর্বক ইমামতি করার বিরুদ্ধে সাধারণ মুসল্লিরা প্রতিবাদমুখর হয়ে ওঠলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবণতির আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার এসআই মজিদের নেতৃত্বে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মসজিদ এলাকায় অবস্থান নেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 September, 2026, 7:17 am
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, শেরেবাংলা নগর থানায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ‍্যালক ওবায়দুল্লাহ— এই ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরবর্তী সময়ে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাতে সাতক্ষীরা ৪ আসনের এমপি কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় শেরেবাংলা থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাটে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।