রাউজানের নোয়াজিশপুরে ৫০পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১১:৩১ রাত
রাউজানের নোয়াজিশপুরে ৫০পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান

রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নে করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতায় ১৫ জুলাই বুধবার ইউপি কার্যালয়ে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে এলাকার ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার। এ সময় ইউপি সদস্য বেলাল হোসেন মানিক, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য জিন্নাত আরা সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান লায়ন সরোয়ার্দী সিকদার বলেন, করোনাকালীন সময়ে এলাকার জনগণের জন্য আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

২৪ঘণ্টা/এন আর /নিজাম

Feb2
Feb2