সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ২:১৫ দুপুর
সীতাকুণ্ডে পানিতে পড়ে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে পানিতে ডুবে মোঃ সাইদ (৪) নামে এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৬) জুলাই বেলা ১১টার সময় উপজেলার বাঁশবাড়ীয়ার হারাধন পাড়ায় এঘটনা ঘটে। সাঈদ ঐ এলাকার

মোঃ বেলাল হোসেনের পুত্র। সে খেলা করার সময় বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূর উদ্দীন রাশেদ জানান, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর দুপুর সাড়ে ১২ টার সময় শিশুটিকে মৃত ঘোষনা করা হয়।

২৪ঘণ্টা /এন আর /দুলু

Feb2
Feb2