অনৈতিক অর্থ আদায়ের দায়ে ইউনিয়ন পরিষদের মহল্লাদার বরখাস্থ
হাটহাজারী প্রতিনিধি: অনৈতিক অর্থ আদায়ের দায়ে হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের মহল্লাদার মো: মোরশেদকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। সাময়িক বরখাস্থের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার ( ১৬ জুলাই) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় হতে ০৫.৪২.১৫৩৭.০০০.০৪.০১০.২০২০ স্মারক নং সম্বলিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
জানা যায়, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদানের প্রলোভন দেখিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অধিবাসী যথাক্রমে ওবাইদুল হক, নাছির এবং রবিউল হোসেনের নিকট হতে বিভিন্ন অংকের অর্থ আদায় করে এই মহল্লাদার। কার্ড না পেয়ে বিষয়টি নিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করে ভ‚ক্তভোগীরা। উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তদন্ত করেন এবং এতে মোরশেদের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আদায়ের সত্যতা পাওয়া যায়।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, মহল্লাদার মোহাম্মদ মোরশেদ এর বিরুদ্ধে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদানের কার্ড বিতরণে আইন বহির্ভূতভাবে অর্থ আদায় সংক্রান্ত একাধিক অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাকে স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্থ করা হয়।
২৪ঘণ্টা/এন আর /পারভেজ



আপনার মতামত লিখুন