খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিএমপিতে অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৮:৪৪ অপরাহ্ণ
সিএমপিতে অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) ২৫ সেট অক্সিজেন সিলিন্ডারসহ আনুষঙ্গিক সরঞ্জাম দিয়েছে বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেড।

শুক্রবার (১৭ জুলাই) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে এসব চিকিৎসা উপকরণ তুলে দেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিও মেজর (অব.) হুমায়ুন কবির, সিনিয়র ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) মো. রেজাউল করিম, উপ ব্যবস্থাপক সাইফুল আলম (বাবু) প্রমুখ।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, করোনায় দেশের অর্থনীতির চাকা সচল রেখে শিল্প বাণিজ্য বাঁচাতে আমি ও আমার প্রতিষ্ঠান নিরলসভাবে চট্টগ্রাম বন্দরে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। একজন সচেতন নাগরিক হিসেবে আমি ও আমার প্রতিষ্ঠান ইতিমধ্যে করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছি। এছাড়া একজন বিবেকবান মানুষ হিসেবে চট্টগ্রাম বন্দরের দুস্থ শ্রমিকদের বিভিন্ন সময়ে খাদ্যদ্রব্য ও প্রণোদনা দিয়েছি।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলেও অসহায় দেশবাসীর মধ্যে ত্রাণ, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়েছি। দেশের বিভিন্ন জায়গায় দুস্থ সংবাদকর্মী ও ফুটবল কোচদের প্রণোদনা প্রদান করা হয়েছে।

এর আগে গত ১১ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে ১০০ সেট অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর হাসপাতালে ৪টি মেডিকেল অক্সিজেন কনসেনট্রেটর (নেবুলাইজারসহ) ও ৪টি ভেন্টিলেটর এবং পায়রা বন্দরে পিপিই দেওয়া হয়েছে। ১১ জুলাই কক্সবাজারে ট্রলি, ক্যানালা, মাস্ক, রেগুলেটর, ফ্লো মিটার, অক্সিজেন গ্যাস ভর্তি ৫০ সেট সিলিন্ডার, চিকিৎসকদের জন্য পিপিই, ২ হাজার ফেইস মাস্ক, ১০০ হ্যান্ড গ্লাভস, আই শিল্ড ২৫টি এবং হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা প্রদান করে সাইফ পাওয়ারটেক। গত ১৩ মে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস, ইনফ্রায়েড থার্মোমিটারসহ সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…