খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে কোভিড-১৯ এ ঝুঁকিপূর্ণ তেইশ হাজার পরিবারের পাশে ইউএনডিপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ১১:০৭ অপরাহ্ণ
খাগড়াছড়িতে কোভিড-১৯ এ ঝুঁকিপূর্ণ তেইশ হাজার পরিবারের পাশে ইউএনডিপি

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে কোভিড-১৯ এরকারণে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ২৩০০০ পরিবারের পাশে খাদ্য ও বীজ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাাগং হিলট্রাক্টস (এসআইডি-সিএইচটি) প্রকল্পের আওতায় ইউএনডিপি দাতাসংস্থা ডানিডা ও ইউএসএআইডিএর আর্থিক সহযোগিতায় আজ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নেহ শান্তিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সলিডারিটি প্যাক বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয়সংসদ ও ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি ১২১০ ঝুঁকিপূর্ণ পরিবারের হাতে খাদ্য ও বীজ তুলে দেন।

এসময় তিনি স্থানীয়দের প্রত্যেক ইঞ্চি জমি চাষের অনুরোধ করেন এবং মাষ্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দুরুত্ব মেনে করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজে এবং নিজের পরিবারের বাঁচানোর অনুরোধ জানান।

এসময় দিঘীনালা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্ল্যাহ, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, শতরূপা চাকমা ও ইউএনডিপির এ্যাক্টিভেটিং ভিলেজ কোর্ট প্রজেক্টের ফ্যাসিলেটেটর সুভাস চাকমা উপস্থিত ছিলেন।

একই দিন দুপুওে জেলার গুইমারা উপজেলায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬১০ ঝুঁকিপূর্ন পরিবারের মাঝে সলিডারিটি প্যাক বিতরণ করেন।

এসআইডি-সিএইচটি ইউএনডিপি খাগড়াছড়ি জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা জানান আজ থেকে খাদ্য ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তারা দিঘীনালা উপজেলায় ৩০২৪, মাটিরাঙ্গায় ২৫৯৯, লক্ষিছড়ি উপজেলায় ১৭৬১, রামগড় উপজেলায় ১৫৯৬, গুইমারা উপজেলায় ২৬৩৬, খাগড়াছড়ি সদও উপজেলায় ৩৪৫২, মহালছড়ি উপজেলায় ৩৪০৫ পরিবার, পানছড়ি উপজেলায় ২৯৬২ পরিবার এবং মানিকছড়ি উপজেলায় ১৫৬৫ ঝুঁকিপূর্ন পরিবারকে আগামী ১৮ আগষ্ট ২০২০তারিখের মধ্যে বিতরণ করা হবে।

তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য ১০ প্রকারের দ্রব্যাদি বিতরণ করা হয় এবং বিতরণকৃত প্রতিটি প্যাকের মধ্যে রয়েছে -চাল ১৫ কেজি, ,ডাল ২ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পিয়াজ ১ কেজি,আলু ৫ কেজি, সাবান ২ টি, সবজিবীজ ৭ প্যাকেট (করলাবীজ- ১০ গ্রাম, ঢ়েড়সবীজ ১০ গ্রাম, মিষ্টিকুমড়া বীজ১০ গ্রাম, শসাবীজ ১০ গ্রাম, লাউবীজ ১০ গ্রাম, পুঁইশাক বীজ ১০ গ্রাম, চালকুমড়াবীজ ১০ গ্রাম করে), মাস্ক ৪ পিস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করোনাবিষয়ক ১টি ও বন্যপ্রাণী ও বনসংরক্ষণ বিষয়ক ১টিকরে পোস্টার দেওয়া হবে।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…