রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিবের পিতার ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৯:৪৭ সকাল
রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিবের পিতার ইন্তেকাল

রাউজান প্রতিনিধি :রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিবের পিতা, রাউজানের ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ইউসুফ চৌধুরী (৭২) আর নেই। আজ সকাল ৬.৪০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিটিয়াপাড়ার মৃত আবদুল মোনাফ চৌধুরীর পুত্র। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি রাউজান ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক সহ আরো কয়েকটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

তিনি আওলাদে রাসুল আল্লামা তৈয়ব শাহ (রঃ) এর একনিষ্ট মুরিদ ছিলেন। আজ রবিবার বাদে আসর মরহুমের নিজবাড়ী রাউজান পৌরসভার সুলতানপুরস্থ ৬ নং ওয়ার্ডের হাসমত আলী চৌধুরী বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

২৪ঘণ্টা/এন আর / নিজাম

Feb2
Feb2