খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা চক্রের ৫ সদস্য আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৪:২২ অপরাহ্ণ
নকল স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা চক্রের ৫ সদস্য আটক

নকল স্বর্ণের বার তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় একদল প্রতারক চক্র। আগে থেকেই যেকোন যাত্রীবাহী পরিবহনে যাত্রী সেজে বসে থাকে কয়েকজন।

সাধারণ যাত্রী উঠার কিছুক্ষণ পরে চালক হঠাৎ করে তাদের বলে, ‘ভাই বা আপা, আমি পড়ালেখা জানি না। আমার চাচা চিঠিসহ এই বক্সটা আমাকে দিয়েছেন অথবা আমি বক্সটা কুড়িয়ে পেয়েছি। দেখেন তো কী লেখা আছে?” যাত্রীরা প্রতারণাপূর্ণ চিঠিটি পড়ে মনে করে পিতলের তৈরি বারটি আসল সোনার বার। ‘তখন ওই চালক এবং ছদ্মবেশী অন্য সদস্যরা যাত্রীদেরকে নকল বারটি কিনতে উদ্বুদ্ধ করে। যাত্রীরা ফাঁদে পড়লে বারটি কিনে নেন অথবা তাদের কাছে থাকা আসল গহনার বিনিময়ে নিয়ে প্রতারিত হন।

চট্টগ্রামের হাটহাজারী থানার ধোপার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭।

প্রতারণার কাজে ব্যবহৃত ৩২ টি নকল স্বর্ণের বারও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- হলেন জসিম উদ্দিন (৪২), মো. ওসমান রুবেল (২৯), মোঃ সোলাইমান (৩৫), মোঃ ইদ্রিস (৫৮) ও আবু জাহেদ (৩৬)।

শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হাটহাজারী থানাধীন ধোপার দীঘিরপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৬ জুলাই) র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩২টি নকল স্বর্ণের বার, ৯টি শিরিষ কাগজ, ০৩ টি টেষ্টার, ১০ টি স্ক্রু ড্রাইভার, ১টি তাতাল, ১টি রেত, ১টি নোজ প্লায়ার্স, ১টি প্লায়ার্স, ১টি অটো রেঞ্জ, ১টি হেক্স ফ্রেম, ২টি হেক্স ব্লেড, ১টি গহনার বক্স, ১টি হিট সীল, ৬টি নাট, ৫টি বফ সাবান টুকরা এবং ১টি রেঞ্জ উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, ‘তারা নিজেরাই বারটি রাস্তায় ফেলে নিজেরা কুড়িয়ে নিয়ে পেয়েছি বলে চিৎকার দিয়ে সাধারণ পথচারীদের প্রতারিত করে।এছাড়াও তারা সাধারণ যাত্রী বা পথচারীদের চেতনানাশক মলম ব্যবহার করে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়।’

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…