আমিরাতে ২৪ ঘণ্টায় করােনা আক্রান্ত ১৬৪, সুস্থ ২৪৮ জন
ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ হাজার মানুষের শরীরে করােনা টেস্টের পর ১৬৪ জনের শরীরে করােনাভাইরাস পাওয়া গিয়েছে ও ২৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন ।
গতকাল সোমবার (৩ আগষ্ট ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানাে হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমােট আক্রান্ত হয়েছেন ৬১১৬৩ জন, মৃত্যুবরণ করেছেন ৩৫১ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৫৪৬৮৩ জন ।
সংযুক্ত আরব আমিরাতে ৫ মিলিয়নের অধিক মানুষের শরীরে করােনা টেস্ট সম্পন্ন হয়েছে ।
আজ এক টুইট বার্তায় আবুধাবির ক্রাউন প্রিন্স মােহাম্মদ বিন জায়েদ করােনা যােদ্ধাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশবাসীকেও করােনা কালীন সময়ে রাষ্ট্রের নির্দেশনা মেনে চলায় ধন্যবাদ জানিয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন