আমিরাতে করোনায় আক্রান্ত প্রথম বাংলাদেশির মৃত্যু
ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি :সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাহবুল আলম নামে প্রথম এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ওই প্রবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব রফিকুল আমিন।
মাহবুব আলম চট্টগ্রামের ফটিকছড়ি থানার নানুপুর ইউনিয়নের কিপাইত নগরের আব্দুস সালামের ছেলে। গত ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুবাইপ্রবাসী।
বৃস্পতিবার পর্যন্ত পাওয়া দেশটির সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন ২১০ জনসহ আরব আমিরাতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৬ জন এবং মারা গেছে ৮ জন।


আপনার মতামত লিখুন