খুঁজুন
, ,

ওবায়দুল কাদেরের সাথে চসিক প্রশাসক সুজনের সৌজন্য সাক্ষাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 August, 2020, 4:32 pm
ওবায়দুল কাদেরের সাথে চসিক প্রশাসক সুজনের সৌজন্য সাক্ষাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন আজ সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি’র সাথে ঢাকাস্থ তাঁর সরকারী বাসভবনে সাক্ষাৎ করেন।

এসময় প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজন তাঁর দায়িত্ব পালনের মেয়াদকালীন সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল কর্মপরিকল্পনায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহযোগিতা কামনা করেন।

সহায়ক পরিষদ নিয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসেনি-চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত পঞ্চম পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর নবনিযুক্ত প্রশাসকের সহায়ক পরিষদ গঠন সংক্রান্ত কোন নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখনও আসেনি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়া হয়েছে। এর জবাব না আসায় বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এমনকি কেউ কেউ সহায়ক পরিষদে নিজের অন্তর্ভুক্তির কল্পিত তথ্য তুলে ধরছেন যা অনভিপ্রেত ও অনৈতিক। যারা এসব করছেন তাদের আইনের আওতায় আনা হবে। জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ ইস্যুসহ যে-সকল কাজ নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলররা এতদিন করতেন সে কাজগুলো এখন কিভাবে করা যাবে সে ব্যাপারেও মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে। শীঘ্রই মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি সর্তক করে দেন যে, নতুন করে নগরীতে বিলবোর্ড স্থাপন ও সড়কে যেকোন ধরণের তোরণ নির্মাণ করা যাবে না। তোরণ নির্মাণের আগে চসিকের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। এ ক্ষেত্রে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ও ফৌজদারি পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি সুন্দর ও পরিচ্ছন্ন নগর প্রতিষ্ঠায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন ।

বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবর জেয়ারত করলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে গতকাল বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও জেয়ারত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

এই সময় তিনি বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিনীই শুধু নন, রাজনৈতিক সতীর্থ হিসেবে বঙ্গবন্ধুকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুর্দ্ধ করেছিলেন। তাঁর কারণেই মানুষ মুজিব মহামানবে পরিণত হয়ে উঠতে পেরেছিলেন। তাই বেগম মুজিব বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও বাঙালির জাগরণের ইতিহাসের অংশ হয়ে চিরঞ্জীব রইবেন।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, মহানগর যুবলীগ যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক সুমন, আব্দুস সালাম মাসুম, রেজাউল করিম সোহেল, মোঃ সাইফুল্লাহ আনছারী, বেলাল নূরী, মঈনুল আলম জয়, মহিউল আলম হাজী উপস্থিত ছিলেন।

অসুস্থ তারেক সোলেমান সেলিমের শয্যাপাশে
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন

২০ নম্বর আলকরন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক এবং গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রনেতা তারেক সোলেমান সেলিম বর্তমানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তাঁর শারীরিক খোঁজ খবর নিতে গতকাল শনিবার বিকেলে এই হাসপাতালে উপস্থিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। তিনি কিছু সময় সেখানে অতিবাহিত করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক পরিস্থিতির খবরাখবর নেন। তাঁর পরিবারের সদস্যরা এ সময় চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চসিক প্রশাসককে অবহিত করেন।

চসিক প্রশাসক এ সময় মহান আল্লাহতায়ালার দরবারে তারেক সোলেমান সেলিমের আশু রোগ মুক্তি কামনা করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক সুমন, ফরহান আহমেদ, মহিউদ্দিন শাহ, মাঈনুল হক লিমন, তারেক হায়দার বাবু, আব্দুস সালাম মাসুম, রেজাউল করিম সোহেল, মোঃ সাইফুল্লাহ আনছারী এ সময় উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।