চট্টগ্রামে আরও ১৬০ জনের করোনা শনাক্ত,মোট ১৫২১৬
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১৬০ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১১৩ জন এবং উপজেলাগুলোতে ৪৭ জন। এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ২১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রাম নগরে ২ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬১ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২ জন এবং উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২২৪ টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৭ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ১১৪ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৫৪ টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮ জন এবং উপজেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ১৩১ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩২ জন এবং উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণ ল্যাবে গতকাল ৭১ টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩ জন এবং উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮৭৩ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬০ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৫২১৬ জন। এর মধ্যে নগরে ১০৭১৬ জন এবং উপজেলায় ৪৫০০ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ১, সাতকানিয়া ৩, বাঁশখালী ২, আনোয়ারা ১, পটিয়া ১, বোয়ালখালী ৫, রাঙ্গুনিয়া ৪, রাউজান ১২, ফটিকছড়ি ৩, হাটহাজারী ১০, সন্দ্বীপ ২, মিরসরাই ২ এবং সীতাকুণ্ড ১ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২৪৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৭১ এবং উপজেলায় ৭৪ জন। এছাড়া নতুন ৫৯ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৯৬ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন