খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ডাকঘর সঞ্চয়ী লেনদেন ১ বছর ধরে বন্ধ, বিপাকে হাজারো গ্রাহক!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ৩:০২ অপরাহ্ণ
বোয়ালখালীতে ডাকঘর সঞ্চয়ী লেনদেন ১ বছর ধরে বন্ধ, বিপাকে হাজারো গ্রাহক!

পূজন সেন, বোয়ালখালী: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ডাকঘরে ব্রিটিশ আমল থেকে সঞ্চয়ী লেনদেন পরিচালিত হয়ে আসছে। তবে গত বছরের ২৩ মে থেকে এ ডাকঘরের সঞ্চয়ী লেনদেন বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ওই এলাকার হাজারো সঞ্চয়ী হিসাবধারীরা।

সঞ্চয়ী গ্রাহকদের ওই এলাকা থেকে প্রায় ৪ কিলোমিটার দূরত্বে থাকা কানুনগোপাড়া ডাকঘরে প্রয়োজনীয় সঞ্চয়ী লেনদেন করতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয় এবং সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।

এ ব্যাপারে ডাকঘরের সঞ্চয়ী গ্রাহক শিক্ষক শ্যামল মজুমদার জানান, গত বছরের ১৭ নভেম্বর শ্রীপুর-খরণদ্বীপ ডাকঘরকে সাব-পোস্ট অফিস বা পূর্বের মতো সঞ্চয়ী হিসাবে লেনদেন করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সঞ্চয়ী গ্রাহকগণ।

তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে পরিচালিত এ ডাকঘরে হঠাৎ করে সঞ্চয়ী লেনদেন বন্ধ করে দেওয়ায় বিপাকে রয়েছি। বাড়ির পাশে ডাকঘর রয়েছে অথচ ৪-৫ কিলোমিটার দূরত্বে থাকা ডাকঘরে যেতে হচ্ছে লেনদেনের জন্য। ফলে অনেকেই ডাকঘরের সঞ্চয়ী লেনদেন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে গ্রাহকদের।

জানা গেছে, শ্রীপুর-খরণদ্বীপ ডাকঘরে পোস্ট মাস্টার, ডাকপিয়ন ও রানার পদে সরকারিভাবে লোক নিযুক্ত রয়েছে। ব্রিটিশ আমল থেকে পরিচালিত এ ডাকঘরটির নিজস্ব জায়গা না থাকলেও খরণদ্বীপ তাঁতঘর এলাকায় ভাড়াঘরে ডাকঘরটি সঞ্চয়ী হিসাব লেনদেন ও চিঠি আদান প্রদানের মাধ্যমে স্থানীয়দের সেবা দিয়ে আসছে। গত বছরের ২৩ মে সঞ্চয়ী লেনদেন বন্ধ করায় গ্রাহকরা বিপাকে পড়েন। তাদের হিসাব লেনদেন বর্তমানে কানুনগোপাড়া ডাকঘরে পরিচালিত হচ্ছে।

এ ডাকঘরে পূর্বের মতো সঞ্চয়ী লেনদেনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার দাবি জানিয়ে স্থানীয় দীপক চৌধুরী, ঝুন্টু দে, সম্ভু দে, দোলন দে, মো. মিজান, রণজিত শীল, কালু দে, পলাশ বোস, আবদুল ছবুর।

তারা বলেন, আগে দুয়েক পয়সা ডাকঘরে জমাতাম। এখন তাও বন্ধ হয়ে গেলো। বর্তমানে একশত টাকা হিসাবে জমা দিতে হলে ৫০ টাকা গাড়ী ভাড়া খরচ করতে হবে। ডাকঘরে সঞ্চয় নিরাপদ ও বাড়ীর কাছে হওয়ায় বাপদাদার আমল থেকে এ সুবিধা পেয়েছি। এখন হঠকারী সিদ্ধান্তে এ সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী।

শ্রীপুর-খরণদ্বীপ ডাকঘরে কর্মরত পোস্ট মাস্টার দোলন বড়ুয়া বলেন, এটি উর্ধতন কর্তৃপক্ষের আদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান এ ডাকঘরে সঞ্চয়ী গ্রাহকদের কানুনগোপাড়া ডাকঘরের মাধ্যমে লেনদেন পরিচালিত হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…