রাউজানে লোকালয় থেকে উদ্ধার ১২ ফুট দৈর্ঘ্যর অজগরটি পাহাড়ে অবমুক্ত
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা একটি অজগর সাপ উদ্ধার করে সেটি পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন স্থানীয় লোকজনের সহায়তায় ১২ ফুট দৈর্ঘ্যর অজগরটি পাহাড়ে অবমুক্ত করা হয় বলে নিশ্চিত করেন।
গত রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় দীর্ঘ অজগরটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন সেটি কৌশলে উদ্ধার করে ইউপি চেয়ারম্যানকে খবর দিলে চেয়ারম্যান রোকন উদ্দিনের পরামর্শে অজগরটি পাহাড়ে অবমুক্ত করা হয়।
স্থানীয় লোকজন জানান, রাউজানের পাহাড়তলী ও কদলপুর ইউনিয়নে বিভিন্ন সময়ে পাহাড়ী জনপদ থেকে খাবারের সন্ধানে অজগর সাপ লোকালয়ে নেমে আসার পর স্থানীয় লোকজন বেশ কিছু অজগর উদ্ধার করে জনপ্রতিনিধিদের সহায়তায় সেগুলো চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।
পাহাড়ে বনজ সম্পদ দিন দিন উজার হওয়ার ফলে বন্যপ্রাণীদের অভয়াশ্রম হুমকির মুখে পড়ায় বিভিন্ন সময় নানা প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে বিচরণ করতে দেখা যায়।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন