রাজধানীর বনানীতে রাউজানের শিক্ষার্থীদের মিলনমেলা কাল, থাকবেন সাংসদ ফজলে করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ৯:২৯ রাত
রাজধানীর বনানীতে রাউজানের শিক্ষার্থীদের মিলনমেলা কাল, থাকবেন সাংসদ ফজলে করিম

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি : রাজধানী ঢাকার বনানীর বুকে রাউজানের শিক্ষার্থীদের অনন্য প্লাটফর্ম রাউজান ছাত্র পরিষদ ঢাকা’র মতবিনিময় সভা আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বনানীর ১৭ নং রোডে অবস্থিত নর্ডিক হোটেলে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদপুত্র, উদীয়মান রাজনীতিবিদ ও সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।

উক্ত মতবিনিময় সভায় রাউজানের সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন রাউজান ছাত্র পরিষদ ঢাকা’র নেতৃবৃন্দ।

Feb2
Feb2