রাউজানে ওসি কেপায়েত উল্লাহকে বিদায়, নবাগত ওসি হারুণকে বরণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে সদ্য বদলি হওয়া ওসি মো. কেপায়েত উল্লাহকে বিদায় ও নবনিযুক্ত ওসি আব্দুল্লাহ আল হারুণকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে থানার সেকেন্ড অফিসার আমজাদ আলী চৌধুরী ও নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির আইসি মহসীন রেজাকে সংবর্ধিত করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকালে মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, উপজেলা আ. লীগের কার্যনির্বাহী সদস্য ও পৌর প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ,উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর আলমগীর আলী, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, এস.এম বাবর, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাহাঙ্গীর সুমন, ব্যবসায়ী নেতা কামাল উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সাবেক ছাত্রনেতা দীপলু দে দীপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, শ্রমিকনেতা মো. ইউনুস, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আবু সালেক, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী।
উপস্থিত ছিলেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, জসিম উদ্দিন, সারজু মো. নাছের, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, মুছা আলম খাঁন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আহসান হাবীব চৌধুরী, আব্দুল লতিফ, মো.আলমগীর, আসাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিবলু চৌধুরী, যুগ্ন সম্পাদক তামভীর চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী ওসি, এসআই ও নবাগত ওসিকে সংগঠন থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন