রাউজান ছালামত উল্লাহ স্কুল পরিচালনা কমিটির অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১১:৪৭ রাত
রাউজান ছালামত উল্লাহ স্কুল পরিচালনা কমিটির অনুমোদন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানের ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম চৌধুরী রানা।

এছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক স্বপন কুমার বণিক সদস্য সচিব, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শিক্ষক প্রতিনিধি, মো: তছলিম উদ্দিন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হোন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বিদ্যালয় বন্ধ থাকায় দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার নিমিত্তে আগামী ৬ মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন দিয়েছে শিক্ষাবোর্ড।

এদিকে রাউজান উপজেলা সদরের স্বনামধন্য বিদ্যালয়টির তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইফুল ইসলাম চৌধুরী রানা।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Feb2
Feb2