করোনায় মারা গেলেন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৫:০৯ সন্ধ্যা
করোনায় মারা গেলেন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

গত ২৫ জুলাই আবদুস শহীদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2