খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিরূপ পরিবেশে ডিম দিচ্ছে না বোস্তামী কাছিম,হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে নোটিশ দিবে বেলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৭:২৬ অপরাহ্ণ
বিরূপ পরিবেশে ডিম দিচ্ছে না বোস্তামী কাছিম,হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে নোটিশ দিবে বেলা

পরিবেশ বিপন্ন ও ডিম দেয়ার উপযুক্ত পরিবেশ না থাকায় গত দুইবছর ধরে ডিম দিচ্ছনা বায়েজিদ বোস্তামী কাছিম। জাতিসংঘ ঘোষিত চরম বিপন্ন নান্দনিক এই প্রাণী রক্ষায় হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দশনা বাস্তবায়ন না হওয়ায় সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ ২৭ আগষ্ট (বৃহস্পতিবার) পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত কমিউনিটি পরামর্শ সভা চট্টগ্রামের চাঁন্দগাস্থ বেলার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক ও পরিবেশ কর্মী আলীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন বেলার প্রোগ্রাম এন্ড ফিল্ড কমিউনিটর এ এম এম মামুন, চট্টগ্রাম বিভাগীয় ফিল্ড অফিসার জিয়াউর রহমান কল্লোল, ফারমিন এলাহি। কমিউনিটি সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন রেজাউল করিম রাজা প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলীউর রহমান বলেন, বোস্তামী কাছিম চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক। বিভিন্ন অব্যবস্থাপনার কারনে এই মহামূল্যবান প্রাণীটির জীবন বিপন্ন। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মাজার কতৃপক্ষ, বনবিভাগ, জেলা প্রশাসন কেউ কাছিমগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করেনি। বিষয়টি উচ্চ আদালতের আদেশ অবমাননাকর। সেজন্য বেলার পক্ষ থেকে কাছিম রক্ষায় নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় বক্তারা বলেন, নরম খোলসের এই বোস্তামী কাছিম একমাত্র চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী মাজার পুকুরে বসবাস করে। চরম বিলুপ্ত এই প্রাণীটি রক্ষায় ২০১২ সালে বাংলাদেশ পরিবেশ সমিতি বেলা কাছিম রক্ষায় হাইকোর্টে রিট মামলা দায়ের করে। সেই মামলার রায়ে বায়েজিদ মাজার পুকুরটি পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা ঘোষণাসহ পুকুর রক্ষায় ছয়টি নির্দেশনা দেয়। যার কোনটি বাস্তবায়ন করা হয়নি।

এই মামলার বিবাদী পক্ষ হচ্ছে, বায়েজিদ মাজার কমিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়ট, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম বনবিভাগ ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক।
২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…