খুঁজুন
, ,

খাগড়াছড়ি পৌর নির্বাচনে আওয়ামীলীগে বিরোধ চাঙা হবার আশংকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 27 August, 2020, 8:42 pm
খাগড়াছড়ি পৌর নির্বাচনে আওয়ামীলীগে বিরোধ চাঙা হবার আশংকা

খাগড়াছড়ি প্রতিনিধি : নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামী নভেম্বর মাসে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। আর এ ঘোষণার পর থেকেই সরকারি দলের প্রার্থিতা নিয়ে আগ্রহীদের মধ্যে নড়াচড়া শুরু হয়েছে।

পাশাপাশি আগামী নির্বাচনকে ঘিরে ২০১৫ সালের নির্বাচনের মতো সরকারি দলের মধ্যে পুরোনো বিরোধ চাঙা হবার আশংকা তৈরি হয়েছে।

কারণ, সরকারি দলের পক্ষ থেকে দুই মেয়াদের বর্তমান মেয়রকে কোনপ্রকার ছাড় না দেয়ার কথা জোরেশোরে শোনা যাচ্ছে। আর সেই পরিস্থিতিতে যদি বর্তমান মেয়রও স্বপদে টিকে থাকার লড়াইয়ে নামেন তাহলে খাগড়াছড়ির রাজনীতিতে বৈরি পরিবেশের ইতিহাস দীর্ঘ হতে থাকবে।

বৃহস্পতিবার পৌরসভার মেয়রের বিরুদ্ধে গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জ্ঞান রঞ্জন ত্রিপুরা’র ডাকা একটি সংবাদ সম্মেলনের পর শহরজুড়ে নতুন কানাঘুষা শুরু হয়েছে।

সেই সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সীমানায় পৌরসভার টোল কেন্দ্র স্থাপন, বর্জ্য ফেলে পরিবেশ দুষণ ও বিভিন্ন সংস্থা হতে কর আদায়সহ নানামুখী প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধের দাবি উঠেছে।

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জ্ঞান রঞ্জন ত্রিপুরা এজন্য সরাসরি খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলমকে অভিযুক্ত করেন।

নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা অভিযোগ করেন, খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে পৌরকর আদায় করে আসছেন। এই কর থেকে ইউনিয়ন পরিষদের কৃষকের উৎপাদিত পণ্যও বাদ যায়নি। পৌর সীমানা লংঘন করে গোলাবাড়ি ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) থেকে পৌরকর নেয়া হয়েছে। এছাড়া খাগড়াছড়ি পৌরসভা সম্প্রসারণ বিষয়ে সর্বশেষ জরিপ অনুযায়ী গোলাবাড়ী ইউনিয়নের ১ থেকে ৬ নং এবং ৭ ও ৮ নং ওয়ার্ডের আংশিক অংশ পৌরসভায় অর্ন্তভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গোলাবাড়ি ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাবে।

খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া মনে করেন, পৌরসভা নির্বাচনের কাছাকাছি সময়ে এসে যেসব অভিযোগ পৌরসভার বিরুদ্ধে তোলা হয়েছে; তাতে পৌর নির্বাচনের কোন সমস্য হবে না। তবে কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন ঠেকাতে চায় বা সেরকম চিন্তা থেকে মাঠে নামে, তাহলে মানুষ সেটি গ্রহণ করবে না।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম গোলাবাড়ি ইউপি চেয়ারম্যানের অভিযোগ বলেন, খাগড়াছড়ি শহর সম্প্রসারণে বিগত ২০১৩ সালেই মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। গোলাবাড়ি ইউনিয়নের বেশিরভাগ মানুষ পৌর এলাকার সাথে সর্ম্পকিত বিধায় তাঁরাও পৌর এলাকায় অর্ন্তভুক্ত হতে আগ্রহী। পৌর এলাকার বর্জ্য পৌরসভার জন্মলগ্ন থেকেই আলুটিলা এলাকায় ফেলা হচ্ছে। এরিমধ্যে শহরের কুমিল্লা টিলা এলাকায় ডাম্পিং স্টেশন চালুর পথে। আর পৌর এলাকার বাইরে থেকে হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর আদায়ের আইনগত কোনই সুযোগ নেই।

এদিকে খাগড়াছড়ি পৌরসভার আগামী নির্বাচনে বর্তমান মেয়র মো: রফিকুল আলম আবারও প্রার্থী হচ্ছেন, এটা নিশ্চিত। সে লক্ষে তিনি জোর প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন। তিনি সরকারি দলের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিশেবেই লড়ার সম্ভাবনা বেশি। তিনি ছাড়া জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সিনিয়র আইনজীবি এড. নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. মহিউদ্দিন কবির বাবু, তরুণ রাজনীতিক ও জেলা পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা’র নাম সরকারি দলের প্রার্থী হিশেবে আলোচিত হচ্ছে।

যদি বিএনপি নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে জেলা বিএনপি’র সা: সম্পাদক এম. এন. আফছার এবং জেলা যুবদলের সা: সম্পাদক ইব্রাহিম খলিলের নাম এগিয়ে আছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী নভেম্বরে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ চৌধুরী

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।