হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাজার মিটার জাল জব্দ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮.৩০ ঘটিকা হতে ১০ ঘটিকা পর্যন্ত হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।
এসময় ভ্রাম্যমাণ আদালত কে স্থানীয় গ্রাম পুলিশ,আই ডি এফ এর কর্মকর্তাগণ এবং স্থানীয়রা সহযোগিতা করেন।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ


আপনার মতামত লিখুন