রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রীর মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বিদ্যুতস্পৃষ্টে মোঃ ইয়াছিন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় সে রং মিস্ত্রী।
শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার পাহাড়তলী এজাহার মিয়ার মালিকানাধীন শাহ আমানত মার্কেটে রংয়ের কাজ করতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াছিনের বাড়ি নগরীর হালিশহর ছোটপুল এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শাহ আমানত মার্কেটের নিচ তলায় রং করার জন্য মার্কেটে প্রবেশের সময় লোহার গেট খুলতে গিয়ে গেইটের সাথে লাগানো বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হন ইয়াসিন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোঃ রোকন উদ্দিন।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম


আপনার মতামত লিখুন