এসএসসি ৯৯ ক্লাব সিটিজি’র বৃক্ষরোপণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৪:৪৫ বিকাল
এসএসসি ৯৯ ক্লাব সিটিজি’র বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিক অংশে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ট্রেনিং সেন্টার খুলশি চট্টগ্রামে ১৯৯৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা চট্টগ্রামে বসবাসকারী শিক্ষার্থিদের সংগঠন এসএসসি ৯৯ ক্লাব সিটিজির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী ট্টেনিং সেন্টার চীফ ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুজ্জামান।

সংগঠনের সভাপতি এম এ হাশেম আফগানী বাবু, সিনিয়র সহসভাপতি জাবেদ হোসাইন  ফারহানা আফরোজ জেনিফার, রাজিব আশরাফুল সৈকত, আলি হায়দার, সাধারণ সম্পাদক মজিবুল হক সাইফুল আলো, রাশেদ, রিংকু, নজরুল, সানজি রুবেল, আনোয়ার, কাউসার, মোরশেদুর রহমান, রুবেল, সুজন পাল, মিজানুর রহমান, রুবেল, ইমরান ও সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাব্বির বন্ধুদের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2