চুয়েটে এনএলপি ল্যাবের ওয়েবসাইট উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৬:২৮ সন্ধ্যা
চুয়েটে এনএলপি ল্যাবের ওয়েবসাইট উদ্বোধন

​রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। ল্যাংগুয়েজ ল্যাবের ওয়েবসাইট হচ্ছে-যঃঃঢ়://পঁবঃহষঢ়.পড়স মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উক্ত ওয়েবসাইটের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, এনএলপি ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা/এন এম রানা/নিজাম উদ্দীন

 

Feb2
Feb2