রুহিয়া থানার বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রুহিয়া থানা-পুলিশর আয়াজনে থানা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে যে সব বৃক্ষের চারা রোপণ করা হয়েছে তা হলো আম, নারিকেল, জলপাই, কামরাঙাসহ বিভিন্ন প্রজাতির গাছ।
এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়সহ রুহিয়া থানার পুলিশ কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন