কাতারে সড়ক দুর্ঘটনায় রাউজান প্রবাসী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৬ বিকাল
কাতারে সড়ক দুর্ঘটনায় রাউজান প্রবাসী নিহত

রাউজান প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজানের মোঃ সিফাত (২৭) নামের ররাউজানের এক প্রবাসী যুবক নিহত হয়েছে। সিফাত উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোল মোহাম্মদ তালুকদার বাড়ীর মোঃ লোকমানের পুত্র।

সিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর সিফাত মোটরবাইক দুর্ঘটনায় মারাতœক আহত হলে তাকে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তার মৃত্যুর সংবাদে পরিবারের সদস্যরা আহাজারিতে ফেটে পড়েন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

২৪ঘণ্টা/এন এম রানা/নিজাম উদ্দীন

Feb2
Feb2