এ কে এম ফজলুল কবির চৌধুরী’র ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
রাউজান প্রতিনিধি : রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পিতা, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা, প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান,গহিরা শান্তিরদ্বীপ ও রাউজান কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ.কে.এম ফজলুল কবির চৌধুরীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বুধবার ৯ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে মরহুমের কবরে রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা এস এম জাহাঙ্গীর আলম সুমন ও যুগ্ম আহবায়ক শওকত হোসেনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ব্যাংকার মোঃ ইমতিয়াজ উদ্দিন, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপ্লব, মোঃ শফিউল আলম, জাহেদুল ইসলাম তাহেল, ডাঃ জাহাঙ্গীর, ফোরকান উদ্দিন সিরাজী , মোঃ নাছির বাদশা , মেম্বার চন্দ্র সেন বডুয়া, অধ্যাপক সৈয়দ মোঃ আলম, মোঃ আজম গীর, মোঃ মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, সম্রাট দেবনাথ, মোঃ রায়হান প্রমূখ।
২৪ঘণ্টা/এন এম রানা/নিজাম



আপনার মতামত লিখুন