চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফজলুল কবির চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নেজাম উদ্দিন রানা রাউজান প্রতিনিধি :রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পিতা, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা, প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান,গহিরা শান্তিরদ্বীপ ও রাউজান কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ.কে.এম ফজলুল কবির চৌধুরীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে মরহুমের কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম আলহাজ্ব এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে রাউজানের বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ছাড়াও নানা-শ্রেণী পেশার মানুষ গহিরাস্থ সাংসদ ফজলে করিম চৌধুরীর বাসভবনে জড়ো হয়ে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন এবং ফজলুল কবির চৌধুরীর কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় সাংসদ ফজলে করিম চৌধুরী তার পিতা মরহুম আলহাজ্ব এ কে এম ফজলুল কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগত দলীয় নেতা-কর্মী ও রাউজানের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে কৃতজ্ঞতা জানান। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ও রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। উপস্থিত ছিলেন, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, এম সরোয়ার্দী সিকদার, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, হাসান মোঃ রাসেল, চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার, দিদারুল আলম, আব্বাস উদ্দিন আহম্মদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, ভুপেষ বড়ুয়া, রোকন উদ্দিন, সুকুমার বড়ুয়া, তছলিম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহ্জাহান, জসিম উদ্দিন, শওকত হাসান, আজাদ হোসেন, পৌর আ.লীগ নেতা তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন চৌধুরী, আব্দুল লতিফ,
যুবলীগ নেতা সুমন দে, সারজু মোহাম্মদ নাছের, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জাহাঙ্গীর সুমন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিপলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, ১৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাউজান প্রেসক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, মুক্তিযুদ্ধ মঞ্চ রাউজান উপজেলা শাখা, বাংলার মুখ, শেখ রাসেল স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা /এন এম রানা


আপনার মতামত লিখুন