নিজের পদ থেকে সরে দাড়ালেন আহমদ শফি
মো:পারভেজ,হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাড়ালেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহমদ শফি। বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) মাদ্রাসার শুরা কমিটির বৈঠক হতে এমন খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, মাদ্রাসায় ৯ দফা দাবি নিয়ে ছাত্রদের চলা আন্দোলনের মুখে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসে কওমী মাদ্রাসার সর্বোচ্চ পরিষদ শুরা কমিটি। মাদ্রাসার মাইকে প্রচারিত ঘোষণা মারফত জানা যায় বৃহস্পতিবার সর্বশেষ অনুষ্ঠিত মজলিশে শুরার সিদ্ধান্ত হলো আল্লামা আহমদ শফি সাহেব হাটহাজারী মাদরাসার মুহতামিমের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে শূরা কমিটি তাঁকে সদর মুহতামিম হিসেবে নিয়োগ দিয়েছেন।
এছাড়া মাওলানা আনাস মাদানী সাহেবকে স্থায়ী বহিষ্কার এবংমাওলানা নুরুল ইসলাম কক্সবাজারিকে মাদ্রাসার সককল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী মুহতামিম নির্ধারণের দায়িত্ব শূরা কমিটিকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীকে বহিষ্কারসহ ৯ দফা দাবিতে গত বুধবার থেকে আন্দোলন করছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
২৪ঘণ্টা /এন এম রানা



আপনার মতামত লিখুন