খুঁজুন
, ,

রামগতি আলেকজান্ডার সড়কের বেহাল অবস্থা;জনদুর্ভোগ চরমে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 23 September, 2020, 6:39 pm
রামগতি আলেকজান্ডার সড়কের বেহাল অবস্থা;জনদুর্ভোগ চরমে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে লক্ষ্মীপুর রামগতি আলেকজান্ডার সড়ক। এতে করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। যান চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। রাস্তায় বড় বড় গর্ত হওয়ার কারণে ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন হাসপাতালমুখী রোগী ও রোগীর আত্মীয় স্বজনেরা।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতি-আলেকজান্ডার সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে এই সড়কে সংস্কার না হওয়া এবং সম্প্রতি মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির স্রোতে রামগতি উপজেলার ২০ কিলোমিটার পাকা ও ৬০ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও, কয়েকটি ব্রীজ-কালভার্ট ভেঙ্গে যায়।

রামগতি-আলেকজান্ডার সড়কের মালি বাড়ি সংলগ্ন ব্রীজটির দু’পাশে সড়কের মাটি সরে গিয়ে ব্রীজটি ক্ষতিগ্রস্থ হয়। এর ফলে রামগতি-বিবির হাটের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৭ কিলোমিটার রামগতি-আলেকজান্ডার আঞ্চলিক সড়কগুলোর বেহাল অবস্থা। যানবাহন চলাচল তো দূরের কথা হাঁটা-চলাই কঠিন হয়ে পড়েছে। সড়কগুলোর মধ্যে চর গোসাই রোড, বিবির হাট রোড, দরবার রোড, মোল্লা রোড, মধ্য চর আলগী রোড, চর টবগী রোড, রহমত সুয়া রোড ও রব রোড বেশি ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ ও চলাচলের অযোগ্য সড়কগুলো এবং ব্রীজ, কালভার্টগুলো দ্রুত মেরামতের মাধ্যমে রামগতি-আলেকজান্ডারে যান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পথচারী, সিএনজিচালক, মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনের তাগিদে সড়কগুলো দিয়ে চলতে গিয়ে প্রায়ই সিএনসি, অটো, মোটরবাইকের যন্ত্রাংশ বিকল হওয়াসহ দুর্ঘটনার কবলে পড়ছে হচ্ছে। রামগতি বাজার থেকে সদর আলেকজান্ডারে যেতে আগে সময় লাগতো আধা ঘন্টা। আর এখন লাগে এক ঘন্টারও বেশি। তাও আবার চলতে হয় দক্ষিণাঞ্চলবাসীর একমাত্র অনিরাপদ যান সিএনজি দিয়ে।

অনেকে বলছেন, আমরা লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলের সাধারণ জনগণ সব সময়ই অবহেলিত। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে লক্ষ্মীপুর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। অথচ এ অঞ্চলে লক্ষাধিক লোকের বসবাস।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং সম্প্রতি জোয়ার ও ভাটার পানির স্রোতে সড়কগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাকা সড়কগুলোর বিভিন্ন স্থানে কার্পেটিং ও খোয়া ওঠে যাওয়ায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। রামগতি-আলেকজান্ডারে যাওয়ার যে কয়েকটি রাস্তা রয়েছে সবগুলোরই অচলাবস্থা। ফলে রামগতি উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষ উপজেলা সদর কিংবা জেলা শহরে যেতে পড়তে হয় বিড়ম্বনায়।

এ সুযোগে সিএনজিচালকরা ইচ্ছেমতো ভাড়া হাঁকিয়ে নিচ্ছে। কেননা অনেক বছর ধরে এ অঞ্চলে বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সড়কগুলো দ্রুত মেরামতের মাধ্যমে বাস চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান তারা।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ক্ষতিগ্রস্থ পাকা সড়কগুলো এবং কয়েকটি ব্রীজ, কালভার্ট জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ক্ষতিগ্রস্থ ব্রীজ, কালভাট ও সড়কগুলো দ্রুত সংস্কার করতে বলা হয়েছে।

রামগতি-আলেকজান্ডারের মধ্যে যান চলাচলের উপযোগী করতে বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন বলে জানান লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 18 September, 2026, 12:16 pm
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনাতেও অংশ নেবেন তিনি।

এ ছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 18 September, 2026, 12:05 pm
ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

নগরের বাজারে মাছ, মুরগি ও ডিমের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। মুরগি, মাছ ও মাংসের দামে বড় কোনো পরিবর্তন নেই, আগের দামেই বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় ডজন প্রতি ডিমে ১০ টাকা কমেছে। আর পাঙাশ ও তেলাপিয়া মাছে কিনতে প্রতি কেজিতে গুনতে হবে কমপক্ষে ২৩০ টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ১০ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এক ডজনের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। আবার মাছের দাম প্রায় স্থিতিশীল রয়েছে। কোনো মাছের দাম ২০ থেকে ৩০ টাকা প্রতি কেজিতে বেড়েছে। আবার কোনো মাছের দাম ১০-২০ টাকা কমেছে। তবে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। ব্রয়লার মুরগির গত সপ্তাহের মতো আজকে ১৯০ টাকা বিক্রি হচ্ছে। সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ এবং লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে পুকুরে চাষ করা মাছ পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ির কেজি ৮০০ থেকে ৯০০, পাবদা ৩৫০ থেকে ৪৫০, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ ও ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৬০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ২৬০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ২৭০ থেকে ৩৫০ টাকা দরে। এ ছাড়া রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে হাজারের বেশি টাকা গুনতে হবে।

পাহাড়তলী বাজারে মো. মিজানুর রহমান নামে এক ক্রেতা বলেন, বাজারে মাছ, মুরগি ও মাংসের দাম আগের অবস্থাতেই রয়েছে, বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্তের মাছ পাঙাশ ও তেলাপিয়া কিনতে ক্রেতাদের কেজিপ্রতি কমপক্ষে ২৩০ টাকা গুনতে হচ্ছে। মুরগি ও মাংসের দামেও উল্লেখযোগ্য কোনো কমতি নেই, আগের দামেই বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা খোকন বলেন, মাছের দাম ঠিক নাই। এখন একদর, বিকেলে আরেক দর। মাছ বেশি আসলে দাম কমে, কম আসলে দাম বাড়ে। ক্রেতা, সরবরাহ ও আবহাওয়ার উপরও দাম অনেক সময় নির্ধারণ হয়। আজকে কাতলা মাছ ৪৫০ টাকা কেজি, চিংড়ি ৭০০ টাকা কেজি আর শিং ৩৫০ টাকা কেজি বিক্রি করছি। আজকে মাছও আছে, ক্রেতাও আছে।

এদিকে মাছের দাম বাড়ায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষ। বাজারে তুলনামূলক কম দামের পাঙাশ ও তেলাপিয়াও এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতি কেজি পাঙাশ ও তেলাপিয়া কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে ২৫০ টাকা। ফলে বাড়তি দামের কারণে অনেক নিম্নবিত্ত পরিবার মাছের পরিমাণ কমিয়ে দিচ্ছেন, কেউ কেউ আবার নিয়মিত মাছ কেনাই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা।

মুরগি বিক্রেতা মাহবুব আহমেদ বলেন, গত সপ্তাহের মতো এই সপ্তাহেও ১৯০ টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছি। সোনালি মুরগির দাম ২১০ টাকা ছিল, আজকেও ২১০ টাকাতেই বিক্রি হচ্ছে।

ডিম ব্যবসায়ী কাদের বলেন, ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। আজকে ব্রয়লার সাদা ডিম ১৪০ টাকা, আর ব্রাউন ১৪৫ থেকে ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 17 September, 2026, 10:51 pm
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।