খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে উন্নয়নের নামে লাখ লাখ টাকা আদায় হলেও চরম বঞ্চনার শিকার বাস টার্মিনাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১১ পূর্বাহ্ণ
যশোরে উন্নয়নের নামে লাখ লাখ টাকা আদায় হলেও চরম বঞ্চনার শিকার বাস টার্মিনাল

নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের উন্নয়নের জন্যে পৌরসভা মাসে লাখ লাখ টাকা আদায় করলেও টার্মিনালটি চরম অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছে। মাঝে মাঝে আমা ইট ও ঘ্যাস ফেলা ছাড়া তেমন কোন কাজ করেনি পৌরসভার। ফলে, যাত্রী ও পরিবহন শ্রমিকদের এই টার্মিনালে নানামুখি বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

যশোর শহরের শংকরপুরে বিরাট এলাকা জুড়ে টার্মিনালটি অবস্থিত। যেটি ছিল পরিবহন মালিক ও শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। পৌরসভা কর্তৃক পরিচালিত বৃহত্তর এই টার্মিনালটি নির্মাণের দেড় যুগ পরও বড় ধরনের কোন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ করা হয়নি বলে জানান।

প্রবেশ ও বাইরে রাস্তাসহ পুরো এলাকায় বছর জুড়ে থাকে কাঁদা পানি। যার কারণে বিভিন্ন রুটের গাড়ি সেখানে অবস্থান ও অতিকষ্টে চলাচল করে আসছে। পোহাতে হয় অবর্ণনীয় ভোগান্তি। রাস্তাগুলোর অবস্থা এতটাই বেহাল যে হেঁটে চলার অবস্থাও নেই। পানি অপসারণের জন্যে ড্রেন থাকলেও ময়লা আবর্জনায় তা অবর্ণনীয় হয়ে পড়েছে। অধিকাংশ ড্রেনে কোন ঢাকনা নেই। সেগুলো আলগা অবস্থায় রয়েছে।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, মাঝে মধ্যে পৌরসভার পক্ষ থেকে টার্মিনালের প্রবেশ ও বাহিরের রাস্তায় বিভিন্ন ভাটা থেকে আমা ইট বা ঘ্যাস এনে ফেলেন। যা তেমন কোন কাজে আসছে না। বরং গাড়ী চলাচলে সমস্যা সৃষ্টি করছে। এর ওপর দিয়ে চলাচলের কারণে গাড়ীর যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে। সংস্কার ও রং না করার কারণে টার্মিনালের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। টয়লেটগুলোর অবস্থা আরও নাজুক। সেগুলো এতটাই স্বাস্থ্যকর যে আশপাশ দিয়ে দুর্গন্ধে চলাচলা করা যায় না।

শ্রমিকরা জানিয়েছেন, এখানে রাতে প্রায় ৫০০ বাস থাকে। তার নিরাপত্তার স্বার্থে পৌরসভার পক্ষে থেকে নেই কোন নৈশপ্রহরী। রাতে থাকে না কোন পুলিশ টহলের ব্যবস্থা। রাতে ১০ জন প্রহরী থাকে স্থানীয় ব্যবস্থাপনায়। তাদের বেতন দিতে হয় গাড়ির মালিক-শ্রমিক এবং টার্মিনালে থাকা দোকানদারদের। রাতে প্রবেশ মুখের বাতি জ্বললেও ভেতরের বাতি জ্বলে না। যে কারণে টার্মিনালের বিরাট একটি অংশ অন্ধকারে নিমজ্জিত থাকে। নিজেদের টাকায় নৈশপ্রহরী রাখা সত্বেও অন্ধকারের কারণে গাড়ি ও দোকানের কোন নিরাপত্তা থাকে না।

এই দিকে, যশোরের বিভিন্ন রুটে চলাচলকারী বাস ও দূরপাল্লার পরিবহনের কাছ থেকে দৈনন্দিন টাকা নেওয়া হয়। স্থানীয় রুটে চলাচলকারী বাস থেকে ৩০ টাকা এবং দূরপাল্লার পরিবহন থেকে নেওয়া হয় ৫০ টাকা করে।

পৌরসভার একটি দায়িত্বশীল সূত্র জানান, গত বছরে এই খাতে জমা হয়েছে ৩৮ লাখ টাকা। চলতি বছরে জমা হয়েছে ২৭ লাখ টাকা। তারপরও চোখে পড়ার মত কোন উন্নয়ন ও সংস্কার হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক নেতা জানায়, এই খাত থেকে পৌর কোষাগারে মাসে অর্ধলাখেরও বেশি টাকা জমা হয়েছে। এক সময়ে স্থানীয় এবং দূরপাল্লার বাস থেকে ২০ টাকা করে নেওয়া হতো। কিন্তু বর্তমান মেয়র তা বাড়িয়ে ৩০ ও ৫০ টাকা করেছে।

এই বিষয়ে কথা বললে পৌরসভার সচিব আজমল হোসেন বলেছেন, এটি অনেক জরাজীর্ণ হয়ে আছে। অচিরেই সংস্কার করাও সমস্যা, সমাধানের জন্যে পদক্ষেপ নেওয়া হবে।

২৪ ঘণ্টা/খালেক

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।