প্রধানমন্ত্রীকে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাউজানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাউজান উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁনের সঞ্চালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য জমির উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সহ দপ্তর সম্পাদক হাসান মোঃ রাসেল, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।
সমাবেশে উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নেতা শাহ্ আলম চৌধুরী,কামরুল হাসান বাহাদুর, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,প্রিয়তোষ চৌধুরী, আ.লীগ নেতা এস এম বাবর,শ্যামল দত্ত, মাহবুবুল আলম, পৌর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন, আব্দুল লতিফ, রুনু ভট্রচার্য্য, আলহাজ্ব নুরুল আমিন, রবীন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, আজাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম জাহাঈীর আলম সুমন,শওকত হোসেন, যুবলীগ নেতা মনছুর আলম,তপন দে,জিয়াউল হক রোকন,আরিফুল হক,ফরহাদ ইসলাম,আবু মোরশেদ চৌধুরী,আবু ছালেক, সবুজ দে ভানু, তপন দাশগুপ্ত, সাবের হোসেন, বখতিয়ার উদ্দিন, হাসান মুরাদ রাজু, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন পিবলু,তানভীর চৌধুরী,নাছির উদ্দিন, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, বেলাল হোসেন সিফাত, মোঃ এরশাদ,আকাশ, মোতালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ শেষে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে মন্ত্রীসভায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বক্তব্যে রাখেন নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/রিহাম/নোজাম


আপনার মতামত লিখুন