দেশে করোনায় আরও ২৪ প্রাণহানি, নতুন শনাক্ত ১৬৯৬
২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৯৬ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৭৪৭ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৯৬ জনের দেশে করোনা শনাক্ত হয়। একই সময়ে আরও ১৬৮৭ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন