খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সকল অপশ‌ক্তি‌কে ক‌ঠোর হা‌তে দমন কর‌ছেন শেখ হা‌সিনা : রেজাউল ক‌রিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৮:৫৩ অপরাহ্ণ
সকল অপশ‌ক্তি‌কে ক‌ঠোর হা‌তে দমন কর‌ছেন শেখ হা‌সিনা : রেজাউল ক‌রিম চৌধুরী

‌৩১ নং আলকরন ওয়া‌র্ডের সনাতন ধর্মাবলম্বী‌দের সা‌থে মত‌বি‌নিময় ও শারদীয়া শু‌ভেচ্ছা উপহার প্রদানকা‌লে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে চট্টগ্রাম সি‌টি মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেছেন, জা‌তির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দে‌শে এক‌টি অসাম্প্রদা‌য়িক সমাজ ব্যবস্থা গ‌ড়ে তোলা। যেখা‌নে সক‌লেই মি‌লে মি‌শে সু‌খে ও শা‌ন্তি‌তে বসবাস কর‌বে এবংপ্র‌ত্যে‌কে নি‌র্বি‌ঘ্নে নিজ নিজ ধর্ম প্র‌তিপালন কর‌বে। ‌তি‌নি তাঁর সংগ্রামী রাজ‌নৈ‌তিক কর্মকা‌ন্ডে দেশের সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় ও শ্রেণী পেশার মানুষ‌কে একই সু‌ত্রে গেঁ‌থে এক‌টি বাঙা‌লি জাতীয়তাবা‌দ প্র‌তিষ্ঠা কর‌তে পে‌রে‌ছি‌লেন। তাই ১৯৭১ এর মু‌ক্তিযু‌দ্ধে আমরা জাতীয়তাবা‌দের শ‌ক্তি‌তে লড়াই ক‌রে স্বাধীনতা অর্জন কর‌তে পে‌রে‌ছি।

আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা পিতার আদর্শ ও মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় দেশ‌কে প‌রিচালনা কর‌ছেন। স্ব‌প্নের সোনার বাংলা গড়ার কা‌জে কোন সাম্প্রদা‌য়িকতা, জ‌ঙ্গিবাদ ও অরাজকতা সৃ‌ষ্টিকারী‌দের বাঁধা হ‌য়ে দাঁড়া‌তে দেয়া হ‌বেনা। সকল অশুভ শ‌ক্তি‌কে ৭৫ পরবর্তী বাংলার আরাধ্য নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনা ক‌ঠোর হাতে দমন করে যা‌চ্ছেন।

আলকরন ওয়ার্ড হ‌তে আওয়ামী লীগ সম‌র্থিত কাউ‌ন্সিলর পদপ্রার্থী আবদুস সালাম মাসুম এর উ‌দ্যো‌গে এ মত‌বি‌নিময় ও শু‌ভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব এম এ রশিদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আলকরন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম এ রহমান।

অন্যা‌ন্যের ম‌ধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, শওকত হোসাইন, সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নিলু নাগ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান স্বপন, স্বপন ভট্টাচার্য্য, নুরুল কবির,শওকত ওসমান মুন্না, নাছির উদ্দীন,ডা. সজিব তালুকদার, রফিকুল মন্নান জুয়েল, নাসির উদ্দিন, বাপ্পি দেব বর্মন, মোরশেদ, আরমান প্রমুখ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…