রাউজানে তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আঞ্জুমানে মুহিব্বানে রাসুল (দ.) গাউসিয়া জিলানী কমিটির উদ্যোগে ও হিলফুল ফুযুল একতা সংসদের ব্যবস্থাপানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজ দাহুম উপলক্ষে তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রাউজানের উত্তর দলই নগর ও মাধ্যম নোয়াজিষপুরের তিতাগাজী ও কালামিয়া হাজীর বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্সে আমন্ত্রিত মেহমান ছিলেন গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার বাশি।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম খাতুনগঞ্জের এশিয়া মার্কেটের মেসার্স এম.এ ট্রেডিং এর সত্তাধিকারী আলহাজ্ব মো. মোরশেদুল আলম তালুকদার।
চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কোর্ট হিল ইপিক এর এষ্টেট অফিসার মো. মফিজ উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী (মাঃজিঃআ)।
হিলফুল ফুযুল একতা সংসদের সভাপতি মো. আবদুল গফফারের সঞ্চলনায় বিশেষ অলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা নিজাম উদ্দিন নঈমী, আলহাজ্ব মাওলানা সোলাইমান আলী রজবী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরীফের মোস্তাজিম ও জিম্মদার আওয়লাদে রাসুল(দ.) আলহাজ্ব সৈয়দ সাইফুদ্দৌলা (মা.জি.আ), চট্টগ্রামের দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন শাহাজাদা কাজী মো. জিয়াউদ্দিন হাশেমী (মা.জিআ.)।
আলোচক ছিলেন মাওলানা ছালামত রেজা কাদেরী, আলহাজ্ব মাওলানা নেছারুল হক আল কাদেরী। অতিথি ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন জুনু।
বক্তব্য রাখেন বায়তুর রহমান জামে মসজিদের খতবি মাওলানা আজিজুর রহমান। নাতে রাসুল সরোয়ারে কায়েনাত পরিবেশ করেন জামেয়া আহমদীয় সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থী শায়ের মাওলানা বাহাউদ্দিন আল কাদেরী। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুন্নী জনতা উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম


আপনার মতামত লিখুন