খুঁজুন
, ,

মরহুম জাকেরিয়া চৌধুরী সমাজ মঙ্গলের বার্তাবাহক: নওফেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 24 October, 2020, 8:42 pm
মরহুম জাকেরিয়া চৌধুরী সমাজ মঙ্গলের বার্তাবাহক: নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, চট্টগ্রামের প্রগতিশীল ও আওয়ামী ঘরানার বাতি শিখা প্রয়াত নেতাদের জীবনাচরণ না জানলে নতুন প্রজন্ম পরিশুদ্ধ হবে না। আজ যাঁকে আমরা স্মরণ করছি তিনি শুধু একজন রাজনীতিকই নন সমাজ মঙ্গলের বার্তা বাহক। অথচ আজ সমাজ দূষিত, মানবিকতা ভূলণ্ঠিত, এর দায় রাজনীতিকদেরই নিতে হবে।

তিনি আরো বলেন, সমাজ মঙ্গলে প্রযুক্তি ও উন্নয়নের চতুর্থ বিপ্লব চলমান, পাশাপাশি করোনার প্রাদুর্ভাব থেকে সামান্য পরিত্রাণ পেলেও দ্বিতীয় তরঙ্গ আসার শংকা রয়েছে। এ থেকে মুক্তির একমাত্র উপায় কোভিড-১৯ এর থাবা থেকে পূর্ব প্রতিরোধ হিসেবে আগাম সতর্ক থাকাও এক ধাপ এগিয়ে চলা।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব ডা. এ.এম.এম জাকেরিয়া চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকীতে আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কে.বি.আবদুচ সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় ব্যারিস্টার নওফেল প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. এ.এম.এম জাকেরিয়া চৌধুরীর স্মরণসভা পরিষদ এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন স্মরণ সভা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

এছাড়া মরহুম জাকেরিয়া চৌধুরীর শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্দ ইউনুছ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক মঈনুদ্দিন সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ চৌধুরী সমশের, প্রবীন সাংবাদিক এম. নাসিরুল হক, ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, অধ্যাপক জামাল উদ্দিন, মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস, কোতোয়ালী থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ ফিরোজ, জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিরল এড. এম.এ নাসের, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সভঅপতি আবুল হাসেম বাবুল, মহানগর যুবলীগের আহবায়ক মাহিউদ্দিন বাচ্চু, সাবেক ছাত্র নেতা এম.আর আজিম, মোঃ সালাউদ্দিন, নুরুল আনোয়ার, হেলাল উদ্দিন, শওকত হোসেন স্বপন, ওয়াসিম উদ্দিন, ফরহাদুল ইসলাম রিন্টু, আবু মঈন সুমন, মেজবাহ উদ্দিন শিবলী, শেখ নাছির উদ্দিন, নাছির তালুকদার প্রমুখ।

ব্যরিস্টার নওফেল বলেন, রাউজান বিপ্লবীদের পবিত্র জন্মভূমি। এখানে সুর্যসেন জন্মগ্রহন করেছেন। এছাড়াও কুখ্যাত ফজলুল কাদের চৌধুরীও জন্মগ্রহণ করেছেন। ফকা চৌধুরী ও তার পুত্র সাকা চৌধুরী এই বিপ্লব তীর্থ রাউজানকে সন্ত্রাসিদের জনপদে পরিণত করেছিলেন। এর অনেক আগে থেকেই মরহুম জাকেরিয়া চৌধুরীর নেতৃত্বে রাউজানকে ঘিরে একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক বলয় তৈরী হয়েছিলো। সেই পথে অনেকেই হেটেছেন। তাদের মধ্যে একজন সাথে ছিলেন মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। আমার পিতা মহিউদ্দিন চৌধুরী সবাইকে সাথে নিয়ে এই চট্টগ্রাম নগরীকে সাজিয়ে ছিলেন। তবে তিনি একা নয়, একা মানে বোকা। এ কারণে বলি সকলেল সম্মিলিত সহযোগে এই নগরীর হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে।

তিনি আরো বলেন, আমরা যারা এমপি আছি তাদের প্রত্যক্ষ প্রনোদনায় চট্টগ্রামকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ আন্তরিকতার সাথে একাত্তব হতে হবে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সফলতায় আমাদের সকলকে আগামী মেয়র নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে বিজয়ী করতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, আমাদেরকে জাতীয় বীরদের সম্মান জানাতে হবে, তা নাহলে কোন বীর জন্মগ্রহণ করবেন না। আমরা যদি আমাদের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তারা একদিন জাতীয় বীরে উদ্ভাসিত হবে। মাদক, সন্ত্রাস, ধর্ষনসহ নৈরাজ্যের বিরুদ্ধে আজ যে সামাজিক আন্দোলন চলছে। তার সফলতা নির্বর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের রাজপথে থেকে জনগনের সাথে একাত্ব হওয়ার মাধ্যমে।

আসন্ন চসিক নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, ডা. এম জাকারিয়া চৌধুরী মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এখন প্রয়োজন। রাজনৈতিক হতে হলে জনগণের অধিকার আদায়ে জীবন উৎসর্গ করতে হবে। তিনি জাকেরিয়া চৌধুরীর জীবনাচরণ অনুসরনের আহবান জানান।

মরহুম জাকেরিয়া চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকালে খতমে কোরআন, কবর জিয়ারত ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং বাদে এশা দোস্ত কলোনী জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2
Feb2

যুবদল নেতা ইকবাল হোসেন’র পরিবারের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 3:21 pm
যুবদল নেতা ইকবাল হোসেন’র পরিবারের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন এর পরিবারের পক্ষ থেকে উত্তর পতেঙ্গা সি ইউনিট বিএনপি নেতা হাজী ইলিয়াছ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অতিবৃষ্টির কারণে পানি বন্দি পরিবার এর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ইকবাল হোসেন পানিবন্দি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং মাইজপাড় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উত্তর মাইজপাড়া ৪১ নং এবং ৪০ নং ওর্য়াড় মাইজপাড়া এলাকার ২০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দরাসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 2:34 pm
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এর আগে সকালে ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।

সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 12:35 pm
বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের কারণে গত ৭ দিন ধরে দুর্বিষহ জীবন পার করছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা কক্সবাজারের প্রায় তিন লক্ষাধিক মানুষ। গত রোববার (৫ জুলাই) থেকে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত এ জেলায় পানিতে ডুবে এবং পাহাড়ধসে ২৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ শুক্রবার দুপুরে, চকরিয়ার বরইতলী ইউনিয়নে বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে নৌকাডুবিতে রসুলাবাদ এলাকার আবদুল মালেকের মেয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণার (১২) মৃত্যু হয়। এ ঘটনায় ঝর্ণার দুই বোনকে জীবিত উদ্ধার করা হয় যারা বর্তমানে চিকিৎসাধীন।

আগের দিন বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নে মাইজ কাকারা এলাকায় পানিতে ডুবে প্রাণ হারায় স্থানীয় সোলতান আহমদের ২ বছর বয়সী ছেলে মোহাম্মদ ওয়াকিম।

একই দিন সকালে বন্যার পানিতে ভেসে গিয়ে চকরিয়া থেকে বিভক্ত হয় নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের চরপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে পুষ্পর (৩) এর মৃত্যু হয়। এছাড়া একইদিন ভোরে চকরিয়া উপজেলার মছনিয়া কাটা এলাকায় বসতঘরের ওপর পাহাড়ের মাটি চাপা পড়ে মারা যায় একটি পরিবারের দুই শিশু। কক্সবাজার সদর উপজেলা, পেকুয়া ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৫ জন রোহিঙ্গাসহ আরও ২১ জন প্রাণ হারিয়েছেন।

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, বন্যায় ১০টি উপজেলার ৩৫টি ইউনিয়নের অন্তত ১৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সদর উপজেলা, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, বান্দরবান শহর থেকে পানি নামতে শুরু করায় মাতামুহুরি নদীর পানিও বেড়েছে। তাই চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার (মাতামুহুরীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, চকরিয়া ও মাতামুহুরীতে এক লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছেন। ৯৬টি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া দুর্গতদের শুকনো খাবারসহ জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং পানি দ্রুত নামাতে স্লুইস গেটগুলো সচল রাখতে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে বলে জানান তিনি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আজাদ রহমান বলেন, সরকারি হিসেবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৬২ জন যার মধ্যে ৬৪৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৪ হাজার ৬১ জন।

এছাড়া তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ২০০ টন চাল, ৪৫০ প্যাকেট শুকনো খাবার এবং ১২ লাখ ৪৫ হাজার নগদ টাকা। ত্রাণ বিতরণ এবং জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসকের কার্যালয়।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, শুক্রবার রাত পর্যন্ত জেলায় গত ৬ দিনে ৭শ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন মাঝারি থেকে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং নতুন করে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

এ কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার জন্য স্থানীয় সতর্ক সংকেত নম্বর ৩ বহাল রয়েছে বলে জানান আবহাওয়াবিদ আব্দুল হান্নান।