খুঁজুন
শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগে মনোনয়ন দৌড়ে দীর্ঘ লাইন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৫:৩২ অপরাহ্ণ
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগে মনোনয়ন দৌড়ে দীর্ঘ লাইন
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার বয়স প্রায় দেড় শত বছর। এত পুরাতন পৌরসভা হলেও পৌরবাসী তাদের আকাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। অনেক হেভিওয়েট চেয়ারম্যান মেয়র পৌরসভার দায়িত্ব পালন করছেন, কিন্তু পৌরবাসী তাদের নাগরিক সুবিধা সেভাবে পাইনি। বার বার তাদের চাওয়ার সাথে পাওয়ার বিস্তর ফারাক! ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এ জনপদের নেতা সাবেক মন্ত্রী ১৪ দলের সম্বন্বয়ক জাতীয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের প্রচেষ্টায় তৃতীয় শ্রেনী পৌরসভাকে দ্বিতীয় শ্রেণি এবং পরে প্রথম শ্রেনী পৌরসভায় উন্নিত হয়। তিঁনি পৌরসভা উন্নয়নে অনেক প্রকল্প অনুমোদন করার ব্যবস্থা করেন।
ইতিমধ্যে অনেক প্রকল্পের কাজ চলমান। একটি প্রথম শ্রেনী পৌরসভা হবার পরও এ পৌরসভায় একটি কমিউনিটি সেন্টার নেই। বর্জ্য ব্যবস্থা একেবারে শূন্যের কোঠায়। শহরে প্রধান সড়ক উন্নয়নে যে সমস্ত প্রকল্প নেয়া হয়েছে তা অপরিকল্পিত। যার ফলে দশ-পনের মিনিটের বর্ষায় শহরে ঘর বাসা বাড়ী ব্যবসা প্রতিষ্ঠানে পানিতে তলিয়ে যায়। অতি বর্ষনে শহরবাসীর দুর্দশা চরমে উঠে। আজ পর্যন্ত পৌরসভার বর্জ ব্যবস্থাপনার জন্য একটি ড্রাম্পিং স্টেশন নেই। পুরো শহরে ময়লা আর্বজনার স্তুপ চোখে পড়ে। এছাড়া শহর জুড়ে প্রয়োজনে চেয়ে দশগুন অটোরিক্সায় লেগেই থাকে যানজট। সুগন্ধা কোলঘেয়ে অপরিকল্পিতভাবে গড়ে উঠা একমাত্র কসাইখানা পৌরবাসীর জন্য মরার ওপর খাড়ার ঘা। কসাইখানার আশেপাশে ঘনবসতি গড়ে উঠায় বাসাবাড়ীর বর্জ্য, পশুবজ্য মিলে সুগন্ধা নদীর পানি আজ বিষাক্ত হয়ে উঠছে।
এছাড়া বাসন্ডা খালও আজ দূষনের কবলে। এ বিষয়ে পৌরসভার কোন উদ্দ্যেগ লক্ষ্য করা যাইনি। এ শহরে একটি অডিটরিয়ামও নেই। কোন সভা, সেমিনার , সিম্পুজিয়াম করার সুযোগ নেই। আগামী পৌরসভা নির্বাচনে যিনি প্রার্থী হবেন এ সমস্ত চ্যালেঞ্জ সামনে নিয়ে এগিয়ে যেতে হবে তাকে।
বর্তমান মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার প্রথমবারে মত দলীয় প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিঁনি নির্বাচনে যে সমস্ত অঙ্গীকার করেছেন, তিনি মনে করেন সেই অঙ্গীকার পুরন করতে পেরেছেন। তাছাড়া ঝালকাঠির রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের কাছের মানুষ হিসাবে তিনি পরিচিত। তাই তিনি মনে করেন তাঁর কর্মকান্ডে দল পুনরায় মূল্যায়ান করবে। পুনরায় দলের মনোনয়ন পেলে চলমান উন্নয়ন প্রকল্প কাজ সমাপ্ত করে পৌরসভা নগরিকদের নাগরিক সুবিধা উন্নয়নে সচেষ্ট থাকবেন।
বর্তমান মেয়র ছাড়া মেয়র পদের মনোনয়ন চাইবেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকারী কলেজের জিএস বর্তমান জেলা যুবলীগ আহ্বায়ক দুইবারে ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জাকির। যিনি জিএস জাকির নামে পরিচিত, তিনিও জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের কাছের লোক, স্নেহ ধন্য হিসাবে পরিচিত। বর্তমান মেয়র মহোদয় ছাড়া যারা মনোনয়ন চাইছেন প্রত্যেকে একটি কথা খুব জোর দিয়ে বলেছেন, পরিবর্তন চাই। তিনি মনে করেন দলের জন্য দুঃসময়ে মাঠে ময়দানে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছিল প্রিয় নেতা কাছে সব সময় সর্বোচ্চ বিশ্বস্তার পরিচয় দিয়েছেন। দলের প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকার করতে রাজী গত নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে মনোয়নের দাবী থেকে বর্তমান মেয়র মহোদয়ের জন্য ত্যাগ করেছি। সকল বিবেচনায় আমাকে দল ও প্রিয় নেতা বিবেচনা করবে।
মনোনয়ন দৌড়ে আরেকজন প্রার্থী ঢাকা মহানগর উত্তরের শ্রমিক লীগে সহ সভাপতি শাহী জর্দ্দা /৯৯ এর ব্যবস্থাপনা পরিচালক, উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, ঝালকাঠি নোটারীক্লাবের সভাপতি, বিশিষ্ট দানশীল সমাজ সেবক জনাব শামীম আহম্মেদ। তিনি ও তাঁর পরিবার শহরে গরীর দুঃখীদের নিরবঅনেক দান অনুদান করেছেন। স্কুল-কলেজসহ বৈশ্বিক করোনা মহামারিতে সামনে থেকে মানুষকে ব্যপক সাহায্য সহযোগিতা করেছেন। তিনি বলেন আমাকে আমু ভাই যদি মনোনয়ন দেন আমি তাহালে নির্বাচনে প্রার্থী হব।
আরো একজন প্রার্থী মনোনয়ন সরাসরি না চাইলেও জোরালোভাবে বর্তমান মেয়র মহোদয়ের পরিবর্তন চায়। সেক্ষেত্রে দল যদি তাঁকে মনোনয়ন দেন, তিনি দলীয় প্রার্থী হতে ইচ্ছুক। জেলা যুবলীগের নেতা ঝালকাঠি চেম্বারের অন্যতম পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আমু ভাইয়ের স্নেহধন্য কাছের মানুষ জনাব মোঃ কামাল শরীফ। তিনিও পরিবর্তন চান।
বর্তমানে যিনি মেয়র আছেন তাঁকে ব্যতীত দল ও নেতা যাকে খুশী দিবেন। বর্তমান মেয়র মহোদয়ের পাঁচ বছরে দল জনগনকে সীমাহীন অবজ্ঞা বঞ্ছনার বিপক্ষে তাঁর প্রার্থীতা। সে ক্ষেত্রে দল যদি তাঁকে যোগ্য মনে করেন তবে তিঁনি দলীয় প্রার্থী হতে রাজি আছেন। এছাড়া শহরে গুঞ্জন আছে, শারমিন মৌসুমী কেকাও প্রার্থী হতে চান।
নির্বাচনে আওয়ামী লীগের কে প্রার্থী হবেন, সব কিছুর জন্য শেষ ভরসা আশ্রয়স্থল রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যার উপর নেতা কর্মী চেয়ে থাকেন, যার সিদ্ধান্তের বাইরে কারো কোন বক্তব্য নেই। এ জনপদে একমাত্র নেতা সাবেক মন্ত্রী ১৪ দলের সম্বন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। কে মনোনয়ন পাবে তার জন্য ঝালকাঠি বাসীকে আরো কিছুদিন সময় অপেক্ষা করতে হবে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
Feb2

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে আমাকে ফোন করেছিলেন। তিনি দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন মহলে সমালোচনার কারণে বিষয়টি সরকারে ভাবমূর্তির ক্ষতি করেছে বলেও মনে করা হচ্ছে। এ কারণেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র আরও জানায়, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

নতুন নাম চূড়ান্ত করার আগে আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মতামত দিতে বলা হবে। এরপর প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো।

নামগুলো তার পারিবারিক উপাধি ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে অভিযোগ নাকচ করে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’

৩০ মিলিয়ন ডলারের ৪টি গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে ভিড়ল জাহাজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
৩০ মিলিয়ন ডলারের ৪টি গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে ভিড়ল জাহাজ

দেশের প্রথম বিদেশি অপারেটর দিয়ে পরিচালিত বন্দর টার্মিনাল পিসিটির জন্য এসেছে ৪টি অত্যাধুনিক কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি)। চীন থেকে প্রায় ৩০ মিলিয়ন ডলারে সংগ্রহ করা ৪টি শিপ টু শোর কিউসিজি নিয়ে আসা বিশেষায়িত ডেক জাহাজ ‘LAN HAI HONG YUN’ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ভিড়েছে।

এর জন্য বন্দরের দুইজন অভিজ্ঞ পাইলট এবং তিনটি শক্তিশালী টাগবোট নিয়োজিত ছিল।

বিষয়টি পিসিটি পরিচালনার দায়িত্বে থাকা সৌদি আরব ভিত্তিক বেসরকারি টার্মিনাল অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বন্দরের ডেপুটি কনজারভেটর কিউজিসি নিয়ে আসা জাহাজটি থেকে আনলোডকালীন কর্ণফুলী চ্যানেলে পিসিটি সংলগ্ন এলাকায় সব বাণিজ্যিক জাহাজ ও কোস্টার, ট্যাংকার, ফিশিং ট্রলার চলাচলে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পিসিটি জেটি থেকে কমপক্ষে ১০০ মিটার পূর্ব তীর ঘেঁষে চলাচলের জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন। এর আগে চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটির জন্য কিউজিসি আনার অভিজ্ঞতা থাকায় বন্দর কর্তৃপক্ষ বহির্নোঙর থেকে বিশেষায়িত জাহাজটি সহজে পিসিটিতে নিয়ে আসতে সক্ষম হয়।

বন্দর ব্যবহারকারীরা বলছেন, দ্রুততম সময়ে এবং নিরাপদে জাহাজ থেকে কনটেইনার নামাতে বা জাহাজে তুলতে কিউজিসি সবচেয়ে আধুনিক। কিউজিসি না থাকলে নিজস্ব ক্রেন নেই এমন জাহাজ থেকে কনটেইনার খালাস করা যায় না কিংবা ঝুঁকির।

কিউজিসি সরবরাহের আদেশ দেওয়ার পর তৈরি করতে এক বছরের বেশি সময় লাগে। পিসিটিতে কিউজিসি যুক্ত হচ্ছে এটি নিঃসন্দেহে মেরিটাইম বিশ্বের জন্য ইতিবাচক দিক। কিউজিসি আনলোড করার পর অপারেশনাল করতে মাসখানেক সময় লাগতে পারে।

সূত্র জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে ৪টি কিউজিসি কেনার চুক্তি করে রেড সি গেটওয়ে টার্মিনাল। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ম্যানেজার আলতাফুল আজম, প্রকৌশল বিভাগের প্রধান (আরএসজিটি চট্টগ্রাম) ফেরদৌস রহমান, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রধান (আরএসজিটি জেদ্দা) কোয়ান হি. হান, আরএসজিটি চট্টগ্রাম সিইও অ্যারউইন হেইজ, সানি-এর জেনারেল ম্যানেজার চেন জিং, বিদেশী বিক্রয় বিভাগের জিএম ট্যাং ওয়েইবিন, গবেষণা ও উন্নয়ন বিভাগের ভাইস ডিন এলভি গুওজেন, মেনা-এর ডেপুটি জিএম টং লিচাও।

অত্যাধুনিক ক্রেনগুলোর আরএসজিটি বাংলাদেশের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা ২ লাখ ৫০ হাজার টিইইউ’এস (২০ ফুট হিসেবে) থেকে ৬ লাখ টিইইউ’এসে বাড়বে যা এর পরিচালনার দক্ষতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং লজিস্টিক খরচ কমিয়ে দেবে। এর আগে ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি) সংগ্রহে ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে আরএসজিটি।

১ হাজার ২০০ কোটি টাকায় পিসিটি তৈরি করেছে চট্টগ্রাম বন্দর। চুক্তি অনুযায়ী সেই টার্মিনালে যন্ত্রপাতি কিনে পরিচালনা করছে রেড সি। তারই অংশ হিসেবে কিউজিসি আসছে পিসিটিতে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা নিরাপদ রাখতে পিসিটির তিনটি জেটির একটিতে উচ্চতাসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। তাই বাকি দুটি জেটিতে বসানো হবে চারটি গ্যান্ট্রি ক্রেন।

চট্টগ্রাম বন্দরের সাথে পিসিটি ২০২৩ সালের ডিসেম্বরে ২২ বছর মেয়াদি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, রেড সি গেটওয়ে টার্মিনাল পিসিটির আধুনিকায়ন, গ্যান্ট্রি ক্রেন সংগ্রহ এবং প্রযুক্তিগত উন্নয়নে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা। চুক্তির শুরুতে কনসেশন ফি ১৮ দশমিক ৩ মিলিয়ন ডলার দিয়েছে বন্দরকে। ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে পিসিটিতে কনটেইনার উঠানামা হয়েছে ১ লাখ ৪৩ হাজার টিইইউএস। এর মধ্যে ৫০ শতাংশ আমদানি পণ্যের কনটেইনার। ১৯ শতাংশ রপ্তানি পণ্যের কনটেইনার। প্রতিমাসে এখন ১১-১২টি কনটেইনার জাহাজ পিসিটিতে ভিড়েছে। কিউজিসি অপারেশনাল হলে জাহাজের সংখ্যা ও কনটেনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা অনুযায়ী করতে পারবে পিসিটি।

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। আর মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী জারি করেন।

গেজেটে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেন।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু রঙের শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে জ্যাকেট ও শার্ট হবে লাইট অলিভ রঙের।

এ ছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত বা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।