চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীর ফরেস্ট গেইট এলাকায় ট্রাক-কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে এক স্কুল শিক্ষক।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের নাম অংথই দেওয়ান (২৪)।
তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি মধ্যম তিনটহরি গ্রামের কংগা দেওয়ানের ছেলে। অংথই স্থানীয় ট্যাংরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, বুধবার দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার ফরেষ্ট গেইটস্থ ১১ মাইল এলাকায় ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় শিক্ষক অংথই দেওয়ান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
একই দিন বিকেলে হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
এদিকে এ ঘটনায় ট্রাক চালক মো. রিপনকে আটক করা হয়েছে বলে জানালেন হাটহাজারী মডেল থানার উপ-পরির্দশক (এসআই) মো. কবির হোসেন।
২৪ ঘণ্টা/রাজীব


আপনার মতামত লিখুন